বায়োপিকে মধুবালা, রূপোলি পর্দায় ফুটে উঠবে কিংবদন্তি অভিনেত্রীর জীবনকাহিনি
বায়োপিকে মধুবালা, রূপোলি পর্দায় ফুটে উঠবে কিংবদন্তি অভিনেত্রীর জীবনকাহিনি
বলিউডের চলছে বায়োপিক তৈরির পালা। ভারতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের বায়োপিকের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে সিনেমায়। খেলোয়ার থেকে গুপ্তচর, অভিনয়শিল্পীরা স্থান পেয়েছেন বায়োপিকে। ধারাবাহিকতা বজায় রাখতে এবার বায়োপিক তৈরি হবে কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে নিয়ে।

কিংবদন্তি অভিনেত্রী মধুবালা
ভারতীয় চলচ্চিত্রের সবথেকে সুন্দরী অভিনেত্রী। বিদেশেও চলত তার সৌন্দর্য নিয়ে চর্চা। যার চোখে যাদুতে একসময় ঘায়েল হয়েছেন আট থেকে অষ্টাদশের দল। ১৯৩৩ সালে ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মধুবালা। তিনি ১৯৪২ সালে মাত্র ৯ বছর বয়সে বসন্ত সিনেমার মধ্য় দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ১৯৪০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি মোট ৭৩টি ছবিতে কাজ করেছেন। অনস্ক্রীনে তার রূপ সবাইকে মুগ্ধ করত। তার ছবির তালিকায় ছিল মুঘল-এ-আজম, চলতি কা নাম গাড়ি, মিস্টার অ্যান্ড মিসেস ফিফটি ফাইভ,হাওড়া ব্রিজের মতো একাধিক জনপ্রিয় সিনেমা। ভারতীয় চলচ্চিত্রে মুঘল-এ-আজম সিনেমায় আনারকলি চরিত্রে তার অভিনয় আজও সমান ভাবে মর্যাদা পায়।

কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক
এবার এই কিংবদন্তি শিল্পীর জীবন অবলম্বনে বলিউডে তৈরি হতে চলেছে চলচ্চিত্র।অভিনেত্রীর ছোট বোন মধুর ব্রিজ ভূষণ সম্প্রতি ঘোষণা করেছেন এই মধুবালার বায়োপিক নির্মাণের কথা। তবে এখনও সিনেমার নাম চূড়ান্ত না হওয়ায়, চলচ্চিত্রে কলাকুশলীদের নাম এখনও ভাবনা চিন্তার স্তরে রয়েছে। সবকিছু ঠিক থাকলে তবে খুব তাড়াতাড়ি সিনেমা নির্মাণের দিকে পদক্ষেপ করবেন মধুর ব্রিজ ভূষণ।

বায়োপিক নির্মাণের প্রযোজনা
গত বছর দিল্লিতে মাদাম তুসোর জাদুঘরে মধুবালার মোমের মূর্তি উন্মোচনের সময়ই তার বায়োপিক তৈরির কথা ভেবেছেন ভূষণ। এক্ষেত্রে মধুর ব্রিজ ভূষণ জানান, এই বায়োপিক প্রযোজনা করবেন জনপ্রিয় সিরিয়াল শক্তিমানের প্রযোজক। এর আগে বলিউড সহ বিভিন্ন স্থান থেকে মধুবালার জীবনের উপর ছবি তৈরির জন্য় মধুর ব্রিজ ভূষণ কাছে প্রস্তাব এসেছে। মধুর ব্রিজ ভূষণ জানিয়েছেন, বায়োপিকের মধ্য দিয়ে পুরোপুরি নিখুঁতভাবে বোনের জীবনকে তুলে ধরতে চান তিনি। এই আশাতেই তিনি খুব তাড়াতারি কাজটি শুরু করতে চান।
ছবি সৌ:ফিল্মিবিট
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications