Madhabi Mukherjee: গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, ভর্তি ক্রিটিক্যাল কেয়ার ইউটিনে
Madhabi Mukherjee: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গত কয়েকদিন আগেই সেলুলাইটিসের চিকিৎসা করাতে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হঠাত করেই বর্ষীয়ান অভিনেত্রীর অবস্থার অবনতি হয়।
রাতারাতি ক্রিটিক্যাল কেয়ার ইউটিনে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে চিকিতসায় অভিনেত্রী ধীরে ধীরে সাড়া দিচ্ছেন বলেই জানা গিয়েছে। তবে চিকিৎসকরা সবসময় মাধবী মুখোপাধ্যায়কে পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা যাচ্ছে।

অভিনেত্রীর পরিবারের তরফে এক সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে, পায়ে সংক্রমণ হয়। দুই পায়ে র্যাশ বেরিয়েছিল। আর সেই চিকিৎসা করানোর জন্যেই মাধবীদেবীকে হাসপাতালে নিয়ে আসা হয়। বেশ কিছু টেস্ট করা হয়। আর এরপরেই জানা যায় পায়ে সংক্রমণ তৈরি হয়েছে। আর সেই মতো চিকিৎসা শুরু হয়েছে।
আর এর মধ্যে বয়সসংক্রান্ত বেশ কিছু সমস্যাও রয়েছে অভিনেত্রীর। হাইপারটেনসিভ অর্থাৎ উচ্চ-রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁর। ফলে বিশেষ নজর রাখা হচ্ছে। যদিও আতঙ্কের কিছু নেই বলেও পরিবারের তরফে বাংলা ওই সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। তবে কয়েকদিন অভিনেত্রীকে সম্ভবত কাটাতে হবে বলেই খবর।
আরও বেশ কয়েকটি পরীক্ষা করা হবে। আর এরপরেই মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। যদি টেস্টে কিছু পাওয়া যায় তাহলে পরবর্তী সিদ্ধান্ত চিকিৎসকরা আলোচনার মাধ্যমে নেবে বলে জানা যাচ্ছে। সবটাই রিপোর্ট আসার পরেই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার রাতে তেমন ভাবে ঘুম হয়নি অভিনেত্রীর।
সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে অসংখ্যা অনুগামী। বলে রাখা প্রয়োজন, সেলুলাইটিস এক ধরণের ত্বকের সংক্রমণ। সাধারণত পায়ের নীচের অংশে এই ধরনের সংক্রমণ হয়ে থাকে।
একেবারে লাল হয়ে ফুলে যায় সংক্রমণের অংশ। এমনকি রোগীর যন্ত্রণা পর্যন্ত হয়। ঠিক সময়ে এই সংক্রমণের চিকিৎসা না করানো হলে সমস্যা বাড়তে পারে শরীরে। মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে কাজ শুরু করেন। এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়-মৃণাল সেনের মতো পরিচালকদের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications