মুম্বইয়ের উঠতি মডেল-অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, উদ্ধার পচা-গলা দেহ

মডেল-অভিনেত্রী কৃতিকা চৌধুরীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশের সন্দেহ ২৩ বছর বয়সী কৃতিকাকে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর রিপোর্ট জমা করেছে পুলিশ।

মুম্বইয়ের উঠতি মডেল-অভিনেত্রী কৃতিকা চৌধুরীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এদিন মঙ্গলবার মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে নিজের অ্যাপার্টমেন্টে কৃতিকার দেহ পাওয়া গিয়েছে।

পুলিশের সন্দেহ ২৩ বছর বয়সী কৃতিকাকে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর রিপোর্ট জমা করেছে পুলিশ। আম্বোলি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মুম্বইয়ের উঠতি মডেল-অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

কৃতিকার মৃত্যুর খবর পুলিশের কাছে দেন তাঁর প্রতিবেশীরাই। অভিনেত্রীর ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ নাকে আসে প্রতিবেশীদের। ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেহ উদ্ধার করে।

ঘরের ভিতরে এসি চলছিল। দেহ পচে গিয়েছিল। তা থেকেই দুর্গন্ধ বেরচ্ছিল। পুলিশ জানিয়েছে, অন্তত ২-৩ দিন আগে কৃতিকার মৃত্যু হয়েছে। সেজন্যই দেহ পচে গন্ধ বেরলে গোটা ঘটনা সকলের সামনে আসে।

কৃতিকা ২০১৩ সালে কঙ্গনা রানাউতের সঙ্গে রাজ্জো সিনেমায় কাজ করেন। এছাড়া বালাজি প্রোডাকশনের কিছু সিরিয়ালেও নাম দেখিয়েছেন। তার মধ্যে অন্যতম ছিল পরিচয় (২০১১)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+