জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে কী মন্তব্য করলেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত?

জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে কী মন্তব্য করলেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত?

বিতর্ক আর আলোচনা এই দুই শব্দ যেন সমান্তরালেই হেঁটে চলে বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে। রাজনৈতিক বিতর্ক হোক কিংবা বলিউডে স্বজনপোষণ নিয়ে চায়ের কাপে তুফান, সব ক্ষেত্রেই নিজের মন্তব্যের জন্য বেশ প্রসিদ্ধ কঙ্গনা রানাওয়াত। আবার মহারাষ্ট্রের সরকারের বিরুদ্ধে ঝাঁসি কি রানির মতই খড়গহস্ত হতেও একাধিকবার দেখা গিয়েছে তাঁকে, আর এবার দেশের সাম্প্রতিক বিতর্কিত বিষয় অর্থাৎ জ্ঞানবাপী মসজিদ নিয়েও নিজের মতামত জানাতে পিছুপা হলেননা তিনি। তবে এবারে তাঁর ভঙ্গি অনেকটাই আলাদা।

জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গে কঙ্গনা

জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গে কঙ্গনা

জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গের অস্তিত্ব নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলেছে দেশ জুড়ে। মুঘল সম্রাট ওউরঙ্গজেব নাকি একদা বিশ্বনাথ মন্দির আক্রমণ করে সেখানথেকে আসল শিবলিঙ্গ তুলে নিয়ে গিয়ে পাশে মসজিতে ফেলে দেন, আর সেই থেকেই নাকি শিব সেখানে বন্দী, এরকম নানা কল্প কথার প্রচলন মাঝেমধ্যেই কানাঘুষো শোনা যায় কাশির অলিগলিতে, আর এবার একটি ভিডিওকে কেন্দ্র করে তুমুল মাথা চারা দিয়েছে মসজিদে শিব বন্দীর থিওরি। আর এই প্রসঙ্গেই এবার মন্তব্য করলেন বলিউডের কুইন।

 'শিব নিরাকার!'

'শিব নিরাকার!'

নিজের আগামী ছবি ধাকড়ের প্রোমোশনে বারাণসী গিয়েছেন কঙ্গনা রানাওয়াত। আর সেখানেই তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গে তাঁর কী মত। সেই কথার উত্তরে কঙ্গনার গলায় শোনা গেল 'ব্রাহ্ম বাদ'! অর্থাৎ তিনি বলেন, 'শিব নিরাকার, তাঁর অস্তিত্ব রয়েছে প্রতিটি কণায় কণায়।' আর তাঁর এই উত্তরের পর তাঁকে দার্শনিক আখ্যা দিলেন নেটিজেনরা।

বিশ্বনাথের উপাসনায় টিম 'ধাকড়'

বিশ্বনাথের উপাসনায় টিম 'ধাকড়'

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি 'ধাকড়' আগামী ২০ মে, শুক্রবার সারা দেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিটি মুক্তির আগেই কঙ্গনা রানাওয়াত সদলবলে কাশী পৌঁছে যান। সেই কারণেই ১৮ মে বুধবার কাশী বিশ্বনাথ দেখতে বারাণসীতে এসেছিলেন কঙ্গনা। এরপর কঙ্গনা রানাওয়াত নিজেই সোশ্যাল মিডিয়ায় গঙ্গা আরতি করার সময় বেশকিছু ছবি শেয়ার করেছেন। পাশাপাশি মন্দির প্রাঙ্গণের ছবিও শেয়ার করেছেন কঙ্গনা, যেখানে তাঁকে ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গিয়েছে, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ছবির পুরো স্টার কাস্ট বাবা বিশ্বনাথের রুদ্রাভিষেক করেন।

 আরতি আর নৌকাবিহার

আরতি আর নৌকাবিহার

প্রসঙ্গত, নিজের আগামী ছবি 'ধাকড়' নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত কঙ্গনা রানাওয়াত। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার টিজার ও প্রথম ট্রেলার। আর সেখানেই দেখা গিয়েছে মারকাটারি অ্যাকশন সিকোয়েন্সে কঙ্গনার রুদ্ধশ্বাস সব স্টান্ট। আর এই আগামী ছবির সাফল্য কামনা করতেই মহাদেবের আশীর্বাদ পেতে কাশীতে হাজির হয়েছে 'ধাকড়'এর পুরো টিম। কঙ্গনার সঙ্গে বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দিব্যা দত্ত উপস্থিত হন মহাদেবের ধামে। এমনকি কঙ্গনা রানাওয়াতের পাশাপাশি 'ধাকড়' ছবির পুরো টিমও বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেয়। আরতির পর কঙ্গনা, অর্জুন রামপাল এবং দিব্যা দত্তকে গঙ্গায় নৌকাবিহার করতেও দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+