The Trial: কেরিয়ারের একেবারে পিক সময়ে..! ভিডিও ফাঁস অভিনেত্রী কাজলের
ওয়েব সিরিজ The Trial নিয়ে ইতিমধ্যে চর্চায় অভিনেত্রী কাজল! এই সিরিজকে নিয়ে জোরদার প্রচার চালাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। তেমনই প্রমোশনকে মাথায় রেখে সম্প্রতি কাজল একটি ভিডিও শেয়ার করেছেন।
আর তা রীতিমত সোশ্যাল মিডিয়াতে ( Viral Video) ভাইরাল। আর ওই ভিডিওতে ( The Trial) কাজলকে কাজের প্রয়োজনের কথা বলতে শোনা যাচ্ছে। একই সঙ্গে একটা আশঙ্কার কথাও বলতে শোনা যাচ্ছে অভিনেত্রীকে। আর এই ইমোশনাল ভিডিও নিয়েই জোর চর্চা সোশ্যাল মিডিয়াতে।

The Trial Web Series: কেন এমন কথা বলছেন কাজল?
ভাইরাল হওয়া ভিডিওতে কাজলকে ( The Trial) বলতে শোনা যাচ্ছে, এটা বলা সহজ নয় কিন্তু আমি কাজের খোঁজ করছি! কিন্তু আমি নার্ভাস এবং ভয় পাচ্ছি। কেরিয়ারের একেবারে পিক সময়ে আমার বাচ্চা এবং পরিবারের জন্য বিরতি নিয়েছিলাম! কারণ সেই সময় আমার অগ্রাধিকার ভিন্ন ছিল।
Stills and stories….#RedLove #RedForTheSeason pic.twitter.com/ncE5Ty4rXs
— Kajol (@itsKajolD) June 13, 2023
কিন্তু আজ সম্পূর্ণ পরিস্থিতি আলাদা ( The Trial) বলেও ওই ভিডিওতে দাবি করছেন অভিনেত্রী। আর এই কারনেই আমাকে আবার ফিরতে হচ্ছে। কেরিয়ারকে ফের শুরু করার কথাও ওই ভিডিওতে বলছেন কাজল। একই সঙ্গে নতুন করে কি শুরু করতে পারব? নতুন জেনারেশনের সঙ্গে কতটা টেক্কা দিতে পারা যাবে না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী।
তাঁর কথায়, ব্রেকে থাকলেও কাজ যে পারি না সেটা তো নয়! তবে বিশ্বাস রয়েছে। অনেক ভালো কাজ আমি করতে পারব।
The Trial Web Series: ভিডিও ঘিরে নানা জল্পনা
আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই নানা জল্পনা তৈরি হয়েছে। সত্যিই কি সিরিজের প্রচারের কোনও কৌশল নাকি সত্যিই আবেগপ্রবণ অভিনেত্রী? তা নিয়ে জোর চর্চা। কেরিয়ার থেকে পার্সোনাল লাইফ নিয়ে কেন এমন কথা বলছেন তিনি? রইল সেই ভিডিও
She is all set for her comeback, all she needs is your support. If you know anybody who's hiring, please tag them or share the video with them!
— Kajol (@itsKajolD) June 23, 2023
Watch #HotstarSpecials #TheTrial - Pyaar Kaanoon Dhokha, streaming from 14th July only on @DisneyPlusHS
#TheTrialOnHotstar pic.twitter.com/vgz1oUR0jR
জল্পনা চললেও পুরোটাই একটি প্রোমোশনাল ভিডিও! আর তা শেষে গিয়ে ফাঁস হচ্ছে। ডিজনি হটস্টারে The Trial সিরিজটি রিলিজ হবে। আর তা হবে আগামী ১৪ জুলাই। আর এই সিরিজটি নিয়েই এখন উন্মাদনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে। নির্মাতাদের দাবি, নয়া এই সিরিজ দর্শকদের মুগ্ধ করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications