নভেম্বরের শেষ দিনে জুনের বিয়ে সম্পন্ন! দেখুন আসরের ছবি
খবর আগেই ছিল। আর নভেম্বরের শেষ দিনে, সম্পন্ন হল জুন মালিয়ার বিয়ে। গত মাসেই খবর ছিল যে দীর্ঘদিনের সঙ্গী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বছরের শেষে বিয়ে করতে চলেছেন টলিউজের এই নামী অভিনেত্রী।

আর সেই মতো এবার ৩০ নভেম্বর পরিবারের ঘনিষ্ঠ ও কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করলেন অভিনেত্রী। বিয়েতে জুনের সঙ্গে সৌরভ যেমন ধরা দিলেন। তেমনই জুনের মেয়ে শিবাঙ্গী ও শিবেন্দ্রকেও দেখা গেল। সৌরভ সেজে ছিলেন সাদায়। আর জুন, শিবাঙ্গীরা সেজেছিলেন গোলাপী রঙে।
(ছবি সৌজন্য অরিন্দম শীলের ফেসবুক প্রোফাইল )
জুনের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন নামী পরিচালক তথা প্রযোজক অরিন্দম শীল। অরিন্দম জুনের বিয়ের ছবি পোস্ট করেন ফেসবুকে। আর সেই ছবিই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications