সৌরভকেই বিয়ে করছেন জুন! ৪৯ বয়সী জুনের বিয়ে কোন মাসে

জুনের বিয়ে ডিসেম্বরে! টলিউড পাড়ায় এখন এই খবরই একমাত্র গুঞ্জন। বহুদিন ধরে তাঁর প্রেম সম্পর্কে বহু কথা শোনা গেলেও শেষমেশ আগামী ডিসেম্বরে বিয়ে করছেন জুন। দীর্ঘদিনের সঙ্গী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গেই বিয়ে হচ্ছে জুনের।

সৌরভকেই বিয়ে করছেন জুন! ৪৯ বয়সী জুনের বিয়ে কোন মাসে

প্রসঙ্গত, গত ১৪ বছর ধরে জুন মালিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে সৌরব চট্টোপাধ্যায়ের। আর সেই সৌরভকে আগামী ১ ডিসেম্বর দাম্পত্যের বন্ধনে বাঁধতে চলেছেন এই ৪৯ বছরের এই অভিনেত্রী। তবে কলকাতার কোথায় এই বিয়ের আসর বসতে চলেছে তা নিয়ে সেভাবে কিছু জানা যায়নি।

আপাতত, নামন্ত্রিতদের তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত জুন মালিয়া। শুরু হয়েছে নিমন্ত্রণ পত্র পাঠানোর কাজ। জানা গিয়েছে, জুন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের কয়েকজনই এই বিয়েতে সামিল হবেন।

'তিন ইয়ারি কথা ' থেকে 'মিতিন মাসি' খ্যাত জুন সিঙ্গেল মাাদার হিসাবে এযাবৎকালে টলিউডে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সৌরভের সঙ্গে জুনের এই দ্বিতীয় বিয়ের আগে নিজের সন্তান শিবাঙ্গী ও শিবেন্দ্রকে একাই লালন করেছেন টলিউডের এই সুন্দরী অভিনেত্রী। এবার শুরু হতে চলেছে তাঁর জীবনের নতুন এক পথ চলার পালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+