আজও জেলেই নিশি যাপন, আরিয়ান খানের জামিনের বন্ডে সই করলেন জুহি চাওলা

আজও জেলেই নিশি যাপন, আরিয়ান খানের জামিনের বন্ডে সই করলেন জুহি চাওলা

জামিনের আবেদন গতকালই মঞ্জুর করেছে আদালত। কিন্তু এখনও জেল থেকে ছাড়া পাননি আরিয়ান খান। যতক্ষণ না কোর্ড অর্ডার রিলিজ করছেন ততক্ষণ জেল থেকে মুক্তি হবে না। তার তোরজোর চলছে। আজ না হলে আগামিকাল জেল থেকে মুক্তি পাবেন আরিয়ান খান। তার আগে আদালে আজ আরিয়ান খানের জামিনের বন্ডে সই করানো হয়। তাতে সই করেন অভিনেত্রী জুহি চাওলা। ১ লক্ষ টাকার জামিনের বন্ডে সই করেছেন জুহি চাওলা। আদালত আরিয়ান খানের পাসপোর্ট জমা দিতে বলেছে। একই সঙ্গে আরিয়ান খানকে প্রতি শুক্রবার এনসিবির দফতরে হাজিরা দিতে বলেছে।

আরিয়ানের জামিন

আরিয়ানের জামিন

দীর্ঘ ২৬ দিন পর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছে আদালত। এনসিবির পক্ষ থেকে বারবার বিরোধিতা করা হয়েছিল। এনসিবি আরিয়ান খানের জামিনের বিরোধিতা করে আদালতে বলেছিল রোজ মাদক সেবন করেন শাহরুখ পুত্র। কিন্তু আদালতে এনসিবির দাবি তেমন জোরাল মনে হয়নি। তার উপরে সমীর ওয়াংখেড়ে নিয়ে প্রবল টানা পোড়েন শুরু হয়েছিল। শেষ পর্যন্ত জামিন মঞ্জুর করে আদালত। তবে গতকাল জামিন মঞ্জুর হলেও েজল থেকে ছাড়া পাননি আরিয়ান খান।

আদালতে বন্ড সই

আদালতে বন্ড সই

আজই আরিয়ান খানের বন্ডে সই করানো হয়। ১ লক্ষ টাকার সিকিউরিটি বন্ডে সই করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। আদালত আজই অর্ডার রিলিজ করেছে। সেটা আর্থার রোড জেলে যাওয়ার পর জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান খান। তার আগে একাধিক কাগজপত্রে সই করতে হয়। বন্ডে বলা হয়েছে আদালতে পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ান খানকে। এই মামলায় অভিযুক্তদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে পারবেন না তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আরিয়ান খানের সঙ্গে তাঁর দুই বন্ধু আরমান মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকেও জামিন দিয়েছে আদালত। এর পাশাপাশি প্রতি শুক্রবার এনসিবির দফতরে হাজিরা দিেত হবে আরিয়ান খানকে। সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আরিয়ান খানকে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

লিগাল টিমের সঙ্গে ছবি

লিগাল টিমের সঙ্গে ছবি

গতকাল আরিয়ান খানের জামিন পাওয়ার খবরে মন্নতে খুশির হাওয়া। কান্নায় ভেঙে পড়েন গৌরী খান। ছেলের জামিন পাওয়ার খবরের পরেই লিগাল টিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। তাঁদের সঙ্গে ছবিও তুলেছিলেন তিনি। সেইছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আরিয়ানের মুক্তির পর শাহরুখ খান বলেছিলেন, আমি পাঠান পরিবারকে রক্ষা করতে জানি। আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে পর্যন্ত শোরগোল পড়ে গিয়েছিল। গতকাল খবর ছড়িয়ে পড়তেই শাহরুখের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেছিলেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে শুভেচ্ছা জানাতে শুরু করেছিলেন বলিউড তারকারা

কোনঠাসা সমীর ওয়াংখেড়ে

কোনঠাসা সমীর ওয়াংখেড়ে

এদিকে সমীর ওয়াংখেড়ে কোনঠাসা হয়ে পড়েছেন। আরিয়ান খানের গ্রেফতারির নেপথ্যে রয়েছেন এই এনসিবি অফিসার। সমীর ওয়াংখেড়ে নাকি আরিয়ানের মুক্তির জন্য শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা চেয়েছেন এমনই দাবি করেছেন মামলার অন্যতম সাক্ষী। প্রসঙ্গত উল্লেখ্য সমীর ওয়াংখেড়ে ২০১১ সালে শাহরুখ খানকে মুম্বই বিমানবন্দরে মোটা টাকা জরিমানা করেছিলেন এবং ৬ ঘণ্টা আটকেও রেখেছিলেন। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এনসিবি নজরদারি শুরু করেছে। গ্রেফতারি এড়াতে সমীর ওয়াংখেড়ে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সেটা খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। সূত্রের খবর সমীর ওয়াংখেড়েকে বদলি করার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+