দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন র‍্যাপার বাদশা! কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি

বলিউডে একের পর এক সুখবর পাওয়া যাচ্ছে। পরপর বেজে চলেছে বিয়ের সানাই। কিছুদিন আগেই এক সুতোয় বাঁধা বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদবানী। তারপরেই ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তারপরেই এখন শোনা যাচ্ছে বলি ডিভা পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন। এখন শোনা যাচ্ছে বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন র‍্যাপার বাদশা! কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি

শোনা যাচ্ছে, পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাদশা। সম্প্রতি, অভিনেত্রীকে মুম্বইতে দেখা গেছে। সম্ভবই বিয়ের কেনাকাটার জন্য তিনি গেছেন বলে মনে করছেন অনুগামীরা। শোনা যাচ্ছে বিয়ের এই ব্যপারটা তারা নাকি গোপন রেখেছেন! সূত্র মারফত জানা গিয়েছে, র‍্যাপার বাদশার বিয়ের খবরটি নাকি মাত্র কয়েকজন বন্ধুই জানেন।

বাদশার সঙ্গে আগে কাজ করেছেন এমন একজন মিউজিকে কাজ করা ব্যক্তি তিনিই গুঞ্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। ইশা ও বাদশার মধ্যে যে খুব ভালো সম্পর্ক রয়েছে তা গত বছরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছিল। যদিও এই বিষয় নিয়ে বাদশা বা রিখি দু’জনেই কোনও কথা প্রকাশ করেননি।

বাদশার ঘনিষ্ঠ এক সূত্র এক প্রতিবেদনে জানিয়েছিলেন, বাদশাকে তিনি ইশার সঙ্গে এক পার্টিতে দেখে ছিলেন। একবছর হয়ে গেলেও তাঁদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। বাদশা ও ইশা নিজের পরিবারকে সম্পর্কের কথা জানিয়েছেন, তাঁদের পরিবার এতে খুব খুশি হয়েছেন।

র‍্যাপার বাদশা এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৭ সালে জন্ম হয় তার মেয়ের। নাম জেসেমি গ্রেস মাসিহ সিং। অজানা কোনও এক কারণে ২০২০ সালে আলাদা হয়ে যান জেসমিন ও বাদশা।

উল্লেখ্য, বলিউড অভিনেতা পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, তারা নাকি খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! যদিও এখনও বিয়ে নিয়ে কিছু জানাননি পরিণীতি বা রাঘব। তবে, এবার তাঁদের বিয়ের দিলেন অভিনেতা ও গায়ক হার্ডি সান্ধু।

রাঘবের সঙ্গে পরিণীতিকে দু'দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে। জানা যাচ্ছে লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+