ফেসবুকে নেহেরু–গান্ধী পরিবারকে নিয়ে মজা, গ্রেফতার হয়েও জামিন পেলেন বলি অভিনেত্রী
ফেসবুকে নেহেরু–গান্ধী পরিবারকে নিয়ে মজা, গ্রেফতার হয়েও জামিন পেলেন বলি অভিনেত্রী
সোশ্যাল মিডিয়ায় নেহেরু–গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে গ্রেফতার হন মডেল তথা বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগি। মঙ্গলবার তিনি জামিনে মুক্ত পেয়েছেন।

জানা গিয়েছে, বিগ বস খ্যাত প্রাক্তন প্রতিযোগী পায়েল এদিন দু’ই ব্যক্তিগত ২৫ হাজার টাকার শর্তে জামিন পান। সোমবার অভিনেত্রীর আইনজীবী ভূপেন্দ্র সহায় স্যাক্সেনা আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু জেলা বিচারক ছুটিতে থাকায় জামিনের আবেদন পাঠানো হয় অতিরিক্ত জেলা বিচারকের কাছে। জানা গিয়েছে, পায়েল তাঁর ফেসবুকের ভিডিওতে নেহেরু–গান্ধী পরিবারের ছবিকে বিকৃত করেন এবং তা পোস্ট করেন।
এই ভিডিও দেখার পর রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক চর্মেশ শর্মা তাঁর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার অভিযোগ করেন পুলিশের কাছে। তিনি তাঁর অভিযোগে জানান যে, পায়েল এ ধরনের পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি তাঁর পোস্টের মাধ্যমে অশ্লীলতা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। ১৫ ডিসেম্বর রবিবার পায়েলকে আহমেদাবাদের বুন্দি পুলিশ গ্রেফতার করে। যদিও অভিনেত্রী জানান যে তিনি ওই পোস্টটি অন্য একটি সাইট থেকে পেয়েছিলেন এবং নিছকই মজার জন্য উনি সেটা পোস্ট করেন।












Click it and Unblock the Notifications