তলোয়ার হাতে নিতেই কেন আবেগে ভাসলেন 'রাসমণি' দিতিপ্রিয়া!
' করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের সৌজন্য এখন বাঙালির ড্রইং রুমের চেনা পরিচিত নাম দিতিপ্রিয়া রায়। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি।
' করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের সৌজন্য এখন বাঙালির ড্রইং রুমের চেনা পরিচিত নাম দিতিপ্রিয়া রায়। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি।শ্যুটিং এর ফাঁকেই এক ঘটনা ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী।

কিছুদিন আগে, জানবাজারের রাজবাড়িতে বেড়াতে গিয়েছিলেন দিতিপ্রিয়া। আর সেখানে গিয়ে রাসমণির ব্যবহৃত বহু জিনিস সামনে থেকে দেখার সুযোগ পান অভিনেত্রী। সেই সময় রাসমণির ব্যবহৃত তলোয়ারটিও হাতে তুলে নেন তিনি। আর তা হাতে নিতেই আবেগপ্রবণ হয়ে যান দিতিপ্রিয়া।
উল্লেখ্য, এই জানবাজার রাজবাড়ির রাজরানি ছিলেন রাসমণি। তাঁর জীবন নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'। প্রতিবারের মত এবছরেও এবাড়িতে পালিত হয়েছে দুর্গাপুজো। আর সেই পুজোয় এবছর উপস্থিত হন পর্দার 'রানি রাসমণি' দিতিপ্রিয়া রায়।












Click it and Unblock the Notifications