স্কুলের অনুষ্ঠানের মঞ্চে কোন রূপে ধরা দিলেন ' রাসমণি' দিতিপ্রিয়া! ছবিতে চেনাই দায় অভিনেত্রীকে
শত ব্যস্ততার মধ্যেও দিতিপ্রিয়া সময় দিয়ে চলেছেন স্কুলের নানা অনুষ্ঠানে। যোগ দিয়েছেন স্কুলের অনুষ্ঠানে আয়োজিত নৃত্যনাট্যে। সেই আসরে দিতিপ্রিয়াকে দেখা গেল নতুন ভূমিকায়
বাংলা টেলিভিশন জগতে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় নাম দিতিপ্রিয়া রায়। 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে রাসমণির ভূমিকায় দিতিপ্রিয়ার অভিনয় মন কেড়েছে বাঙালি দর্শকের। রানির ভূমিকায় শিশুশিল্পী হিসাবে অভিনয় শুরু করেন দিতিপ্রিয়া। অভিনয়-গুণে তিনি ক্রমেই পরিচিত নাম হয়ে ওঠেন বাঙালি ঘরে।

শ্যুটিং আর অভিনয় ঘিরে ব্যস্ততার মধ্যেই মাধ্যমিক পাশ করেছেন দিতিপ্রিয়া। শুরু হয়েছে পরবর্তী ধাপের পড়াশুনো। একাদশ শ্রেণির পড়াশুনোর চরম চাপের মধ্যেই দিতিপ্রিয়ার শ্যুটিংও চলছে জোর কদমে। তবে শত ব্যস্ততার মধ্যেও দিতিপ্রিয়া সময় দিয়ে চলেছেন স্কুলের নানা অনুষ্ঠানে। যোগ দিয়েছেন স্কুলের অনুষ্ঠানে আয়োজিত নৃত্যনাট্যে। সেই আসরে দিতিপ্রিয়াকে দেখা গেল নতুন ভূমিকায়। ইতিহাসের রাসমণি থেকে সাহিত্যের পাতার 'বাল্মিকীর প্রতিভা'-র নাট্যদৃশ্যে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া।
Balmiki prativha #school_function #lovely_group #pathabhavan
A post shared by Ditipriya Roy (@roy_ditipriya) on
স্কুলের নৃত্যনাট্যের দৃশ্যবিশেষের ছবি সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন দিতিপ্রিয়া। ছবিতে লাল বেনারসিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সোনার গয়নার সাজে দিতিপ্রিয়া আরও আপরূপ সুন্দরী হয়ে উঠেছেন। রিল থেকে মঞ্চ সবক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন দিতিপ্রিয়া।












Click it and Unblock the Notifications