'রানি রাসমণি' স্টার দিতিপ্রিয়া ফের খবরে! তবে এবারের 'উপলক্ষ্য' একটু আলাদা

বেশ কিছুদিন ধরেই বারবার খবরের শিরোনামে উঠে আসছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'র সিরিয়ালের এই অভিনেত্রীর গান নিয়ে সাম্প্রতিক ট্রোল ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।

বেশ কিছুদিন ধরেই বারবার খবরের শিরোনামে উঠে আসছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'র সিরিয়ালের এই অভিনেত্রীর গান নিয়ে সাম্প্রতিক ট্রোল ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ দিতিপ্রিয়াও। যদিও সমস্ত বিতর্ক ঝেড়ে আপাতত ফের খবরে দিতিপ্রিয়া।

নতুন বছরের শুভেচ্ছা

পুরনো বিতর্ক ঝেড়ে ফেলে আপাতত নতুন বছরের উদযাপন নিয়েই ব্যস্ত দিতিপ্রিয়া। আর নিউ ইয়ার পার্টির সেলিব্রেশনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী। যা একদিনেই পেয়েছে প্রায় ২৫ হাজারেরও বেশি লাইক। ক্রমেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

দিতিপ্রিয়া কী বলছেন?

দিতিপ্রিয়া কী বলছেন?

এক প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, নতুন বছরে আর পুরনো স্মৃতি মনে রাখতে চাননা তিনি। আর সেজন্য নতুন বছরের শুরুতেই নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি পোস্ট করে খারাপ স্মৃতি মন থেকে ঝেড়ে ফেলতে চেয়েছেন দিতিপ্রিয়া।

'কলঙ্কিনী রাধা' ট্রোল

কিছুদিন আগে দিতিপ্রিয়ার 'কলঙ্কিনী রাধা' গানটি গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা নিয়ে শুরু হয় ট্রোল। আর সেই ট্রোল ঘিরেই ক্ষোভ প্রকাশ করেন দিতিপ্রিয়া। এছাড়াও মঞ্চে দিতিপ্রিয়ার আরও একটি গানের ভিডিও চরম ট্রোলের শিকার হয়।

ফ্যান গার্ল মোমেন্ট

শুধু গানের ভিডিও নয়, এর আগেও 'রানি রাসমণি' সিরিয়ালে দিতিপ্রিয়ার সংলাপ নিয়েও ট্রোল হয়। যার পর সৃজিত মুখোপাধ্যায় এগিয়ে আসেন দিতিপ্রিয়ার সমর্থনে। এরপরই সৃজিতের সঙ্গে তোলা একটি 'ফ্যান গার্ল' মেমেন্টের ছবি প্রকাশ করেন 'রানি রাসমণি' স্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+