মুম্বইয়ের দুর্গাবাড়ি সমিতির পুজোয় হাজির সেলেবরা! চলল জমজমাট অনুষ্ঠান
অষ্টমীর রাত পেরিয়ে আজ নবমী। মহানবমীতে আজ দিকে দিকে তুঙ্গে পুজোর উৎসবের মেজাজ। ক্রমেই চড়ছে পুজো ঘিরে উত্তেজনার পারদ।
অষ্টমীর রাত পেরিয়ে আজ নবমী। মহানবমীতে আজ দিকে দিকে তুঙ্গে পুজোর উৎসবের মেজাজ। ক্রমেই চড়ছে পুজো ঘিরে উত্তেজনার পারদ। শুধু এরাজ্যে নয়, পুজোর আনন্দে মেতেছে মুম্বইও। দেখে নেওয়া যাক মুম্বইয়ের দুর্গাবাড়ি সমিতির পুজোর কিছু ঝলক।
চিত্রাঙ্গদা সিংয়ের উপস্থিতি
মুম্বইয়ের দুর্গাবাড়ির পুজোতে এদিন দেখা গেল অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। অষ্টমীর পুজোয় তাঁকে অংশ নিতে দেখা যায়। বলিউড সেলেবকে ঘিরে এই পুজোয় বেশ উত্তেজনা ছিল।
রূপঙ্করের অনুষ্ঠান
মুম্বইয়ের দুর্গাসমিতির পুজোয় ১৬ ই অক্টোবারের রাত মাতিয়ে দেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর।
ছোটদের অনুষ্ঠান
মুম্বইয়ের বুকে রবীন্দ্রনৃত্যে পুজোর অনুষ্ঠান মাতিয়ে দেয় ছোটরা।
সন্ধিপুজো
সন্ধিপুজোর উৎসবে মাতোয়ারা ছিল দুর্গাসমিতির চত্বর। সেই ছবিও হয়েছে ভিডিও ক্যামেরাবন্দি।












Click it and Unblock the Notifications