চার বছর পর ধারাবাহিকে ফিরছেন ‘হিয়া’, তবে, কোন সিরিয়ালে দেখা মিলবে ঋত্বিক ঘরণীর
চার বছর পর ধারাবাহিকে ফিরছেন ‘হিয়া’, তবে, কোন সিরিয়ালে দেখা মিলবে ঋত্বিক ঘরণীর
এমন অনেক সিরিয়াল আছে যা কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার পরেও মনে একটা দাগ কেটে যায় যা সহজে ভোলা যায় না। যেমন ধরুন এখানে আকাশ নীল। সেখানে উজান ও হিয়াকে সকলেরই মনে আছে। দীর্ঘ চার বছর পর আবারও ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ। অনেক দিন পর তাঁর ক্যামব্যাকে খুশী ভক্তরা।

লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আবারও ধারাবাহিকে ফিরতে চলেছেন সোনামণি সাহা ও অভিনেতা সপ্তর্ষি মৌলিক। এই ধারাবাহিকের সেকেন্ড লিডের চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে বলে জানা গিয়েছে। মাঝের কয়েকটা বছর সংসার নিয়েই ব্যস্ত ছিলেন নায়িকা। যদিও এর মাঝেও তাঁকে দেখা গিয়েছে পোস্ত, রাজলক্ষ্মী শ্রীকান্ত’ মতো সিনেমাতে। তাঁর সুদক্ষ অভিনয়ের জন্য অনুগামীরা তাঁকে পছন্দ করে থাকেন। কুসুম দোলা সিরিয়ালে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। টেলিপাড়ায় গুঞ্জন যে সব ঠিক থাকলে নাকি সোনামণি সাহা অর্থাৎ মোহরকেই সপ্তর্ষির বিপরীতে অভিনেত্রী হিসেবে ভাবা হয়েছে। তবে এই খবর এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, মেকারদের পক্ষ থেকে। সেই সঙ্গে ধারাবাহিকের নাম কী হবে তা এখনও ঠিক হয়নি। তবে, কলাকুশলীদের নাম জানতে পেরে খুশী ভক্তরা।
বলাবাহুল্য, নতুন ধারাবাহিক এলে খুব খুশী হন সিরিয়াল প্রেমীরা। আর তাঁদেরকেই খুশী করতে আবারও স্টার জলসার আসছে মোহরখ্যাত প্রতীক সেন। বিপরীতে থাকছেন সকলের প্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা। নতুন ধারাবাহিকের নাম ''সাহেবের চিঠি’।সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কেন তিনি এমন করছেন।
এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।












Click it and Unblock the Notifications