দোলের দিন অপরাজিতার বাড়িতে খাবারের 'মেনু' কী! উৎসবের আমেজে অভিনেত্রী কী বললেন
কোথাও কাউকে রঙ হাতে প্রথমবার ছুঁয়ে দেখার ইচ্ছে , কোথাও বা আবার পলাশ রঙে জীবনকে রাঙিয়ে নেওয়ার বাসনা। এইভাবেই বসন্ত উৎসবে দিনভর রঙের নেশায় মেতেছে বাঙালি।
কোথাও কাউকে রঙ হাতে প্রথমবার ছুঁয়ে দেখার ইচ্ছে , কোথাও বা আবার পলাশ রঙে জীবনকে রাঙিয়ে নেওয়ার বাসনা। এইভাবেই বসন্ত উৎসবে দিনভর রঙের নেশায় মেতেছে বাঙালি। দোলযাত্রাকে কেন্দ্র করে রঙের উৎসবে মেতেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও।

এদিন,বেহালায় নিজের বাড়িতে প্রতি বারের মতন দোল উৎসবের মাতলেন অপরাজিতা আঢ্য। সঙ্গে ছিল তার নাচের ছাত্রীরা। নিজের বাড়ির ছাদের উপর বাড়ির সকলের সাথে ছাত্রীদের নিয়ে একদিকে যেমন রঙের খেলায় মাতলেন তিনি তার পাশাপাশি নাচ ও গানে মেতে উঠলেন তিনি। চলল উৎসবের আমেজ। আর খাবারের মেনু নিয়ে প্রশ্ন করা হতেই অপরাজিতা জানান, এবারের দোলে বাড়িতে বিরিয়ানি আর মাংসের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এদিন ছাত্রীদের সঙ্গে যেমন দেখা গিয়েছে অপরাজিতাকে,তেমনই বন্ধুবান্ধবদের সঙ্গেও তিনি দোলের আনন্দে মেতে ওঠেন। গোটা দিনটাই তিনি নিজের মতো করে আনন্দে কাটাবেন বলে জানান সকলের সঙ্গে।












Click it and Unblock the Notifications