নগ্ন হয়ে অডিশন দিতে বলেছিলেন রাজ কুন্দ্রা, অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগে তোলপাড় শুরু
নগ্ন হয়ে অডিশন দিতে বলেছিলেন রাজ কুন্দ্রা, অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগে তোলপাড়
রাজ কুন্দ্রার গ্রেফতার পর থেকে মুম্বইয়ের পর্ন ফিল্ম ঘিরে একাধিক তাবড় নাম উঠ আসছে। সূত্রের খবর ইতিমধ্যেই শার্লিন চোপড়া থেকে পুনম পাণ্ডের কথা শোনা গিয়েছে। এরই সঙ্গে মডেল অভিনেত্রী সাগরিকা সোনা সুমনের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

ভিডিও ঘিরে তোলপাড়
মডেল তথা অভিনেত্রী সাগরিকা সোনা সুমন এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে, তাঁকে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা একটি ওয়েব সিরিজের অডিশনে নগ্ন হতে বলেছিলেন। বিস্ফোরক অভিযোগে সাগরিকা সোনা সুমন দাবি করেছে, গোটা অডিশন নগ্ন হয়ে তাঁকে দিতে বলা হয়েছিল। এই ভিডিও কবেকার তা জানা যায়নি। (ভিডিও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি)

ঘটনা বহুদিনের!
জানা গিয়েছে, ২০২০ সালে এমন ঘটনা ঘটে যায় । অভিনেত্রীর দাবি, তখন লকডাউন চলছিল। রাজ কুন্দ্রায় প্রযোজনায় একটি ওয়েব সিরিজের কাজ করার অফার দেওয়া হয়েছিল ওই অভিনেত্রীকে। কোভিডের জেরে অডিশন সামনাসমানি দেওয়া সম্ভব ছিল না বলে জানান সাগরিকা। এরপর ভার্চুয়ালে সেই অডিশন দিত গিয়ে সাগরিকাকে নগ্ন হতে বলেছিলেন রাজ। এমনই দাবি অভিনেত্রীর।

মুখ ঢাকা ব্যক্তি কে?
সাগরিকা এই বিস্ফোরক ভিডিওতে জানান, ওই ভার্চুয়াল অডিশনে তিনজন ছিলেন। তারমধ্যে একজন নিজের মুখ ঢেকে ছিলেন। এই মুখ ঢাকা ব্যক্তি রাজ বলে তিনি মনে করছেন।

নাম উঠছে আরও একজনের
শোনা যাচ্ছে যে , এই বৈঠকে রাজ কুন্দ্রা ছাড়াও ছিলেন উমেশ কামাত। শোনা যায় , এই উমেশ রাজের অফিসে কাজ করতেন। তিনি লন্ডন থেকে এই পর্ন ব্যবসায় মদত দিতেন। সেখান থেকে আপলোড হত ফিল্ম।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications