মস্তিষ্কে রক্ত জমাট!‌ শারীরিক অবস্থার অবনতি, ঐন্দ্রিলার আরোগ্য কামনায় গোটা টলিউড

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা ১৪ দিন পরও ঠিক হয়নি, বরং আরও অবনতি ঘটেছে। সোমবার বান্ধবী ঐন্দ্রিলার জন্য মিরাকেলের আশা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। কিন্তু মঙ্গলবার থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি হল। হাসপাতাল সূত্রের খবর, অভিনেত্রীর মাথায় কিছুটা রক্ত জমাট পাওয়া গিয়েছে আর তাই তাঁর শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে গিয়েছে।

ঐন্দ্রিলার শারীরিক অবস্থা

গত ১ নভেম্বর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাওয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তড়িঘড়ি অপারেশন করারও সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসারত ঐন্দ্রিলা। রয়েছেন ভেন্টিলেশনে। ১৪ দিন পরও চোখে মেলেননি সব্যসাচীর '‌ফিনিক্স পাখি।'‌ এর আগেও ঐন্দ্রিলা দু'‌বার ক্যানসারকে জয় করে ফিরেছেন। তবে হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঐন্দ্রিলার মস্তিষ্কের যে অংশে অস্ত্রোপচার করা হয়েছে তার অন্যদিকে চাপ পড়ছে। এছাড়াও ক্লট জমায় তা অতিরিক্ত সমস্যা তৈরি করেছে। আপাতত শরীরের কোনও অংশই নড়াতে পারছেন না অভিনেত্রী। ১৪ দিন পরেও অভিনেত্রী রয়েছেন ভেন্টিলেশনে। সোমবার সব্যসাচা তাঁর ফেসবুক পেজ থেকে ঐন্দ্রিলার জন্য পোস্ট করে লেখেন, '‌একটা মিরাকল ঘটা জরুরি। অলৌকিক কোনও শক্তিই ওঁকে ফিরিয়ে আনতে পারে। এখনও ও লড়াই করে যাচ্ছে। মানুষের পক্ষে এতটা লড়াই করা সম্ভব তা অকল্পনীয়'‌।

হাসপাতালেই রয়েছেন সব্যসাচী

ঐন্দ্রিলার সঙ্গে হাসপাতালেই দিনরাত রয়েছেন সব্যসাচী। অভিনেতা তাঁর আগের পোস্টে লিখেছিলেন যে তিনি নিজের হাতে ঐন্দ্রিলাকে নিয়ে এসেছেন এবং নিজের হাতেই নিয়ে যাবেন। কিন্তু সোমবার সব্যসাচীর পোস্ট দেখার পর অনেকেই ঐন্দ্রিলাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। টলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষও ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেন সব্যসাচীর পোস্টে।

জীতু কামালের পোস্ট

অন্যদিকে অভিনেতা জীতু কামাল সব্যসাচীর পোস্ট দেখার পর নিজের ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করেন। সব্যসাচী অভিনীত বামাক্ষ্যাপা সিরিয়ালের একটি দৃশ্যকে তিনি নিজের ডিসপ্লে পিকচার করেন। সেখানে তিনি লিখেছেন, '‌ঈশ্বরকেও কখনো কখনো মনে করিয়ে দেওয়া প্রয়োজন...যে এই ছেলেটির নাম সব্য।'‌

ঐন্দ্রিলার আরোগ্য কামনায় অনিন্দ্য

অন্যদিকে '‌গাঁটছড়া'‌ খ্যাত অনিন্দ্য চট্টোপাধ্যায় ফেসবুকে লিখলেন, '‌ঐন্দ্রিলাকে নিয়ে কিছুই লিখিনি ফেসবুকে। খালি মনে মনে প্রার্থনা করে গেছি যেন মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজ শট দিতে যাওয়ার আগে সব্যসাচীর পোস্টটা বুকে লাগলো আবার। একটাই প্রার্থনা, ঐন্দ্রিলা আগেও যেভাবে ফিরে এসেছে, এবারও যেন তার পুনরাবৃত্তি হয়।'‌ অনিন্দ্য চট্টোপাধ্যায় আরও লেখেন, '‌সব্যসাচীকে দেখে অবাক হয়ে যাই। ভগবান আর এদের মত প্রেমিক বানায় না। নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে এরাই জানে। পাশে দাঁড়াতে এরাই জানে। আমরা খালি ফেসবুক করি। লজ্জা হয় আয়নার সামনে দাঁড়াতে।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+