নুসরত–পুত্র ইশানকে এই নামেই ডাকেন অভিনেতা যশ দাশগুপ্ত

নুসরত–পুত্র ইশানকে এই নামেই ডাকেন অভিনেতা যশ দাশগুপ্ত

অগাস্টেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউডের অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। গত বছর থেকেই তাঁর সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁকে ও নুসরতকে ঘিরে বিভিন্ন ধরনের জল্পনা–কল্পনা দানা বাঁধলেও তিনি কিন্তু হবু মায়ের পাশ থেকে একচুলও নড়েননি। তবে এখন নুসরতের ছেলে ইশানের সঙ্গে যশের দারুণ সময় কাটছে, না যশ মুখ ফুটে কিছু না বললেও নুসরতের পোস্টে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। তবে এই প্রথমবার ইশানকে নিয়ে মন্তব্য করলেন যশ।

ইশানকে অংশ বলে ডাকেন যশ

ইশানকে অংশ বলে ডাকেন যশ

ছেলে ইশান ও যশের সঙ্গ নিয়ে নুসরতের এখন প্রতিটা দিনই রঙীন। নতুন ছবি '‌চিনেবাদাম'‌ ছবির সেটে সাংবাদিকদের সামনেই যশ ইশানকে নিয়ে প্রথমবার মন্তব্য করেন। যশ বলেন, '‌আমি ইশান বলেই ডাকি। এই নামটা আমি আর নুসরত মিলে দিয়েছি। তাছাড়া ঈশানের আরেকটা ডাক নামও রয়েছে। তা হল, অংশ। সেই নামেই মাঝে মধ্যে ডাকি আমি।'‌ যশের এই মন্তব্য শুনে মনে হল ইশানের সঙ্গে অনেকটা সময়ই কাটান তিনি।

যশ–নুসরত সম্পর্কের শুরু

যশ–নুসরত সম্পর্কের শুরু

প্রসঙ্গত, সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে যশ ও এনা সাহার '‌চিনে বাদাম'‌-এর শুটিং। এই ছবির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন এনা। এর আগে এনারই তৈরি '‌এসওএস কলকাতা'‌ ছবির মাধ্যমেই যশ-নুসরতের বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছিল। তারপর রাজস্থান সফর থেকে শুরু করে নুসরত-নিখিল সম্পর্কে ভাঙন, যশের সঙ্গে থাকা, সবই সিনেমার গল্পের মতই একের পর এক হয়ে চলেছিল যশ-নুসরতের জীবনে।

সন্তানকে নিয়ে সময় কাটছে নুসরতের

সন্তানকে নিয়ে সময় কাটছে নুসরতের

তবে সব প্রতিবন্ধকতাকে পেরিয়ে এখন নুসরত তাঁর নতুন মা হওয়াকে উপভোগ করছেন। ইশানকে নিয়ে রাত জাগছেন, স্তন্যপান করাচ্ছেন। সঙ্গে রয়েছেন যশ। সম্প্রতি নুসরত একটি স্যাঁলোর উদ্বোধনে গিয়েছিলেন। মা হওয়ার পর এটাই নুসরতের প্রথম সকলের সামনে আসা। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে তিনি প্রত্যেকটা দিন উপভোগ করছেন ইশানের সঙ্গে। এখন তিনি নিজের শরীর ফিট রাখাতে মন দিতে চান না, তাঁর প্রথম অগ্রাধিকার এখন ইশান। নুসরত অবশ্য বলেছেন যে তিনি তাঁর ছেলেকে ইশান নামেই ডাকেন যদিও ইশানের প্রচুর নাম। এক-একজন আলাদা আলাদা নামে ডাকে তাকে।

শুটিং শুরু যশ–এনার নতুন ছবির

শুটিং শুরু যশ–এনার নতুন ছবির

শিলাদিত্য মৌলিকের নতুন ছবি '‌চিনে বাদাম'‌, যার শুটিং শুরু হয়ে গিয়েছে। এনা ও যশ দু'‌জনেই সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছেন। এর আগে 'সোয়েটার', 'হৃদপিণ্ড' ছবি থেকেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন শিলাদিত্য। আর পরিচালকের নতুন ছবি 'চিনে বাদাম'-এ যশের সঙ্গে জুটি বাঁধছেন টলিউডের মিষ্টি নায়িকা এনা সাহা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+