রোহিতের মতই জনপ্রিয় 'অনুজ', চরিত্র ফিরিয়ে আফসোস করছেন যে অভিনেতারা
রোহিতের মতই জনপ্রিয় 'অনুজ', চরিত্র ফিরিয়ে আফসোস করছেন যে অভিনেতারা
কলকাতার তথাকথিত এক বনেদি বাড়ির সাদামাটা গৃহবধূ শ্রীময়ী। যার প্রায় সারা জীবন কেটেছে রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে কিংবা ঘরকোন্নার কাজ করে। কিন্তু সেই শ্রীময়ীর জীবন সম্পূর্ণ পাল্টে যায় যখন তাঁর স্বামীর জীবনে আগমন ঘটে স্মার্ট সুন্দরী জুন গুহর। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্যে ছেদ পড়ে অনিন্দ্য ও জুনের বিয়ের মধ্যে দিয়ে। রিক্ত, হতাশ শ্রীময়ীর দিশাহারা জীবনে সূর্যের আলোর মত আসেন রোহিত সেন। আর এর পরেই সম্পূর্ণ বদলে যায় শ্রীময়ীর জীবন। রোহিত সেনের জাদুকাঠিতে কীভাবে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে শ্রীময়ীর জীবন, তা দেখতেই গোটা বাংলা সিন্ধেবেলা ঠিক নিয়ম করে বসে যেতেন টিভির সামনে। সদ্য শেষ হয়েছে বাংলা সিরিয়াল শ্রীময়ী। কিন্তু তার নেশা এখনও কাটেনি দর্শকদের। আর বিপুল জনপ্রিয়তার জন্য দেশের একাধিক ভাষায় চলছে শ্রীময়ীর নানা ভার্সান। তার মধ্যে অন্যতম হিন্দিতে 'অনুপমা'। আর এই মুহূর্তে 'হার্টথ্রব' রোহিত সেন মানে হিন্দির অনুজ কাপাডিয়ার সঙ্গে অনুপমার না বলা রোম্যান্স তুঙ্গে। কিন্তু জানেন কি? এই মুহূর্তে জনপ্রিয়তম এই চরিত্র করার অফার ফিরিয়ে দেওয়ার জন্য এখন হাত কামড়াচ্ছেন বেশ কিছু তারকা!

গুরমীত চৌধুরী
হিন্দি টেলি জগতে রাম হিসেবে খ্যাত গুরমীত চৌধুরী বাংলার জামাইও বটে। হ্যান্ডসাম হাঙ্ক এই তারকার কাছে প্রথম অনুজ কাপাডিয়ার চরিত্র করার অফার নিয়ে যাওয়া হয়। কিন্তু চিত্রনাট্য পড়ার পর অনুজের চরিত্রের সঙ্গে তিনি নাকি নিজেকে মেলাতে পারছিলেন না। তাই এই চরিত্র করতে নাকচ করে দেব তিনি। কিন্তু এই মুহূর্তে হিন্দি টেলিভিশনের সবথেকে জনপ্রিয় চরিত্র অনুজের অফার ফিরিয়ে দিয়েছেন বলে সম্প্রতি নাকি আফসোসও করেছে এই অভিনেতা।

করণ প্যাটেল
জনপ্রিয় সিরিয়াল 'ইয়ে হ্যায় মোহাব্বতে' ধারাবাহিকের রমন চরিত্রে অভিনয় করা থেকে খ্যাতির শীর্ষে উঠেছেন অভিনেতা করণ প্যাটেল। অনুজের চরিত্রের জন্য নির্মাতারা করণকেও অফার করেছিলেন। কিন্তু ব্যক্তিগত কাজ থাকার জন্য তিনি এই অফার ফিরিয়ে দিয়েছিলেন।

আরমান বেহেল
বিগ বস খ্যাত আরমান বেহেলের কাছেও অনুজ কাপাডিয়ার এই চরিত্রের অফার নিয়ে গিয়েছিলেন নির্মাতারা। তবে তিনি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য এই চরিত্র করতে পারেননি।

গৌতম গুলাঠি
বিগ বস বিজেতা গৌতম গুলাঠির কাছে অনুজ কাপাডিয়ার চরিত্রের অফার করেছিলেন সিরিয়ালের নির্মাতারা। কিন্তু এই মুহূর্তে গৌতম বেশ কিছু বলিউড প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। তাই তিনি এই চরিত্র করতে পারেননি।
তবে অবশেষে অনুপমার রোহিত সেন, থুড়ি মানে অনুজ কাপাডিয়াকে খুঁজে পেয়েছেন নির্মাতারা। এই চরিত্রের অফার পাওয়া মাত্রই তা লুফে নেন গৌরব খান্না। চরিত্রের দৌলতে দর্শকমহলে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। বাংলার শ্রীময়ী-রোহিতের মতই হিন্দিতে অনুপমা এবং অনুজের জুটি সেরা জুটি হয়ে উঠেছে এই মুহূর্তে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications