দীপিকা পাড়ুকোন থেকে উর্বশী রাউতেলা,অভিনয় এবং শো-র কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন

দীপিকা পাড়ুকোন থেকে উর্বশী রাউতেলা,অভিনয় এবং শো-র কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন

বলিউডের তারকাদের ফোনে হুমকি দেওয়ার বিষয়টি মোটেও নতুন কিছু নয়। আগে এবং পরে আন্ডারওয়ার্ল্ড থেকে ফোনে হুমকি পেয়েছেন বহু বলিউড অভিনেতা অভিনেত্রীরা। মূলত চাঁদা দাবি করে বলিউডের তারকাদের ফোনে হুমকি দেওয়া হয়। পরপর কয়েকটি ব্যবসায়িক ভাবে সফল ছবিতে অভিনয়ের পর এই হুমকি ফোন বা চিঠি আসে,বলে অনেকেই অভিনতারাই জানিয়েছেন। একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি তার ভালো-মন্দ দুটো দিকই প্রকাশ পায়। তাদের ছবি মুক্তি পাওয়ার পর তা যদি বক্স অফিসে হিট করে যায় তাহলে তাদের অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ থাকেন দর্শকরা। শুধু লক্ষীলাভ নয় এরপর থেকে শুরু হয়ে যায় অন্যান্য প্রজেক্টের অফার পাওয়া বা কাজ করার সুযোগ। অনেকের ক্ষেত্রে এক লাফে উপরের দিকে উঠে যায় কেরিয়ার গ্রাফ। এরপর থেকে আন্ডারওয়ার্ল্ডের নজরে পড়ে যায় অভিনেতারা। প্রাণনাশের হুমকি ফোন থেকে শুরু করে চিঠি আতঙ্কের সৃষ্টি করে অভিনয় জগতে। আবার কোন কোন সময় নানা সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করেও আসে নেতিবাচক সমালোচনা,প্রাণনাশের হুমকি।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত প্রথম থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছিল। এমনকি চলচ্চিত্র নির্মাতাকে সিনেমার প্রাথমিক ভাবে নাম পরিবর্তন করতে হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে এতোটাই জলঘোলা হয় যে, দীপিকা পাড়ুকোন করনি সেনার কাছ থেকে লাগাতার প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন। দলটি অভিনেত্রীর নাক কেটে ফেলা, তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা এবং তার শিরশ্ছেদ করার হুমকি দেয়।

 রিচা চাড্ডা

রিচা চাড্ডা

অভিনেত্রী তার সিনেমা ম্যাডাম মুখ্যমন্ত্রীর জন্য প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। অখিল ভারতীয় ভীম সেনার প্রতিষ্ঠাতা অভিনেতাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন।

এমনকি যে রিচার জিভ কেটে ফেলবে তাকে পুরষ্কার দেওয়ার হবে বলে ফরমান জারি করা হয়েছিল দলের তরফে,বলে অভিযোগ।

মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

অতিসাহসী অভিনয়ের জন্য সমালোচকদের কাছে নিন্দার পাত্রী হয়ে ওঠেন মল্লিকা শেরাওয়াত। এই কারণে অভিনেত্রীর কাছে বহু হুমকি ফোন এসেছে। ডার্টি পলিটিক্স সিনেমায় তার অভিনীত চরিত্রের জন্য শুধু অভিনেত্রী নন চলচ্চিত্র নির্মাতা এমনকি তার ভাইয়ের কাছে হুমকি ফোন আসে।

উর্বশী রাউতেলা

উর্বশী রাউতেলা

অভিনেতা এবং মডেল উর্বশী রাউতেলা হেট স্টোরি 4-এ তার চরিত্রের জন্য প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।

দৃশ্যত, সিনেমার ট্রেলারে উর্বশীর চরিত্রটি নিজেকে দ্রৌপদীর সাথে তুলনা করেছে যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

অভিনেত্রী এই বলে স্পষ্ট করে করেছেন,চরিত্র যাই বলুক না কেন সিনেমাটি তার ব্যক্তিগত মতামত বা জীবন নীতির প্রতিফলন নয়।"

শরদ কেলকার

শরদ কেলকার

অভিনেতা, দ্য ফ্যামিলি ম্যান 2 সিনেমায় তার ভূমিকার জন্য প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। দর্শকদের একটি নির্দিষ্ট অংশ শরদের ভূমিকায় খুশি ছিল না।

কারণ অ্যামাজন প্রাইম ভিডিও শোতে অভিনেতা বিরোধী ভূমিকায় অভিনয় করেন।

 বিবেক ওবেরয়

বিবেক ওবেরয়

অভিনেতা ২০১৯ সালের চলচ্চিত্র পিএম নরেন্দ্র মোদীতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। অভিনেতা তার ভূমিকার জন্য মৃত্যুর হুমকি পেয়েছিলেন। বিষয়টি এতোটাই গুরুতর ছিল যে,মুম্বাই পুলিশের তাকে বিশেষ নিরাপত্তা দিতে হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+