এবার প্রশিক্ষকের ভূমিকায় সৌমিত্র-প্রসেনজিৎ! কোন উদ্যোগে সামিল হলেন তারকারা
বাংলা চলচ্চিত্রে দুই নক্ষত্র এবার একজোট। উদ্দেশ্য নবাগত অভিনেতা ও স্ক্রিপ্ট রাইটারদের প্রশিক্ষণ দেওয়া। এমনই এক উদ্যোগে সামিল হতে চলেছেন বাঙালি মেগাস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এক বাংলা চ্যানেলের উদ্যোগে আসতে চলেছে নতুন অনুষ্ঠান। যে অনুষ্ঠানে নতুন প্রতিভাদের তালিম দেওয়া হবে। অভিনেতা থেকে স্ক্রিপ্টরাইটার, সকলেই যোগ দিতে পারবেন এই অনুষ্ঠানে। আর তাঁদের শুধু স্বপ্ন পূরণরে সুযোগই দিচ্ছেনা চ্যালেন, সেই সঙ্গে অংশগ্রহণকারীরা পাবেন প্রশিক্ষণও। আর এই প্রশিক্ষণ দেবেন বাংলা চলচ্চিত্রের দুই মেগাস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এমন উদ্যোগে সামিল হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, মনোরঞ্জনের দুনিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয়তা আসে সিরিয়াল থেকে। তাই সিরিয়ালের জগতকে আরও মজবুত করার ডাক দেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন এমন এক উদ্যোগে সামিল হতে পেরে তিনি খুশি।

Click it and Unblock the Notifications