'উরি' ছবিতে মনোহর পার্রিকরের ভূমিকায় থাকা অভিনেতার ভিডিও বার্তা! কী বললেন যোগেশ
৬৩ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণের শিকার হল দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর।
৬৩ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণের শিকার হল দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব যখন মনোহর পার্রিকর সামলাচ্ছিলেন তখনই কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে হামলা করে জঙ্গিরা। পাল্টা হামলার পাকিস্তানে ঢুকে জঙ্গিদের ঘাঁটি খতম করে আসে ভারতীয় সেনা। সেটাই ভারতের প্রথম ঐতিহাসিক সার্জিক্যাল স্ট্রাইক।

এই সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম নেপথ্য নায়ক ছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। তাঁর প্রয়াণে আজ শোকাহত গোটা দেশ। মুখ্যমন্ত্রীকে হারিয়ে শোকাহত গোয়াও। উল্লেখ্য, সার্জিক্যাল স্ট্রাইকের সময় মনোহর পার্রিকরের ভূমিকা তুলে ধরা হয় ভিকি কৌশল অভিনীত ছবি 'উরি'তে। মনোহর পার্রিকরের ভূমিকায় ছবিতে অভিনয় করেন মারাঠি অভিনেতা যোগেশ সোমন। এদিন মন্ত্রীর প্রয়াণে তিনিও শোকজ্ঞাপন করে এক ভিডিও বার্তায়।
भावपूर्ण श्रद्धांजली ! 🙏🏼 #मनोहरपर्रिकर#Respect #Rip #ManoharParrikar pic.twitter.com/rhpDAAimGc
— Yogesh Soman (@shriyogeshwar) March 17, 2019
উল্লেখ্য,বহুদিন ধরেই আগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। ক্যানসারে সঙ্গে দীর্ঘ লড়াই শেষ করে রবিবার জীবনাবসান হয় তাঁর। মনোহর পার্রিকরের প্রয়াণে রীতিমত শকস্তব্ধ বলিউডও। অমিতাভ বচ্চন থেক লতা মঙ্গেশকররা এদিন শ্রদ্ধার্ঘ জানান মনোহর পার্রিকরকে।












Click it and Unblock the Notifications