আর্থার রোড জেলে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ

শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে রেভ পার্টি থেকে গ্রেফতার হন। মাদককাণ্ডে প্রথমে আটক ও পরে ৩ রা অক্টোবর গ্রেফতার হন শাহরুখ পুত্র। তারপর গতকাল ২০ অক্টোবর শুনানিতে জামিন পাননি আরিয়ান। এরপর ২১ তারিখ দিনের আলো ফুটতেই কিং খানকে দেখা গেল আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে। সেই ভিডিও এসেছে প্রকাশ্যে।

আর্থার রোড জেলে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ

এদিন সকালেই দেখা যায়, মুম্বইয়ের আর্থার রোড জেলের ভিতর শাহরুখ প্রবেশ করছেন। ততক্ষণে মিডিয়া ও ফটোগ্রাফারদের ভিড় প্রবলহারে বলিউড স্টারকে ঘিরে ধরে। ধূসর রঙের টি শার্ট ও কালো মাস্কে এদিন জেলের যে অংশে বন্দিদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়, সেই অংশে যান শাহরুখ। এর আগে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বারবার শাহরুখের ছেলে আরিয়ানের নানান শুনানিতে নিজে গিয়ে উপস্থিত থেকে পরিস্থিতি সামলে নিয়েছেন। তবে কোনওবারই দেখা যায়নি শাহরুখ কিম্বা গৌরী খানকে। এই পরিস্থিতিতে এই প্রথমবার শাহরুখকে দেখা গেল ছেলে আরিয়ানের সঙ্গে গিয়ে দেখা করতে। উল্লেখ্য, গতকালই আরিয়ানের জামিনের আবেদন খারিজ হতেই তিনি হাইকোর্টে আবেদনের সিদ্ধান্ত নেন। ফলে আরিয়ান আপাতত হাইকোর্টে জামিনের জন্য আবেন করতে চলেছেন।

উল্লেখ্য, আরিয়ান খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মাদক সেবন ঘিরে এনসিবির দাবি, আরিয়ান বহুদিন ধরেই মাদক সেবন কাণ্ডের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক মহলের বহুজনের সঙ্গে সাক্ষাৎ রয়েছে আরিয়ানের। আর সেই যুক্তিকে সামনে রেখেই আরিয়ান খানকে জামিন দেওয়া হয়নি গতকাল। এরপরই এদিন সকালে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে যান শাহরুখ। বহুদিন ধরেই প্রশ্ন উঠেছে যে, শাহরুখ কি একবারও ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেছেন? যার জবাব কার্যত এদিন জানিয়ে দিলেন শাহরুখ নিজেই। উল্লেখ্য, বহুদিন ধরেই শহরুখ খান সম্পর্কে আরিয়ান ইস্যুতে রীতিমতো জল্পনা ছিল। সেই জল্পনার যাবতীয় প্রাচীর ভেদ করে এদিন শাহরুখ নিজের অবস্থান স্পষ্ট করে দেন। উল্লেখ্য, যে কারণগুলির জন্য আরিয়ান খানের জামিন হয়নি তারমধ্যে বড় কারণ হল, এনসিবি দাবি করে যে, গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবনের সঙ্গে জড়িত আরিয়ান খান। আর এই কারকে সামনে রেখে বিশেষ আদালত জামিন দেয়নি আরিয়ানকে। এদিকে, গত কয়েকদিন ধরে শাহরুখ খান ও গৌরী খানের কার্যত নিদ্রাহীন রাত্রি কাটছে বলে খান পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন। এদিকে, আরিয়ান জামিনে মুক্তি পেলেও তাঁর ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা। আর সেকথা ভেবেই বহু সূত্রের দাবি, আপাতত আরিয়ানের মন্নত-এ ফেরার অপেক্ষায় রয়েছেন শাহরুখ ও গৌরী খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+