সতীশ কৌশিকের মৃত্যুতে নয়া মোড়, ফার্মহাউস থেকে উদ্ধার ওষুধ, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ
দিল্লি পুলিশ সতীশ কৌশিকের মৃত্যুর মামলায় তদন্ত শুরু করেছেন, সেখান থেকেই উঠে এসেছে আরও এক তথ্য। এবার অভিনেতার মৃত্যুতে নয়া মোড়।
কিছুদিন আগেই সকলের মন ভারাকান্ত করে পরপারে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার অভিনেতার দেহ মুম্বইতে আনা হয়। ভার্সোভা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। দিল্লি পুলিশ সতীশ কৌশিকের মৃত্যুর মামলায় তদন্ত শুরু করেছেন, সেখান থেকেই উঠে এসেছে আরও এক তথ্য। এবার অভিনেতার মৃত্যুতে নয়া মোড়।

সূত্র মারফত জানা গিয়েছে, সতীশ কৌশিকের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধন্দ রয়েছে সকলের। দিল্লি পুলিশের তরফে জানা হয়েছে, অভিনেতার মৃত্যুর আসল কারণ জানার জন্য পুলিশ অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে তদন্তকারী দল ফার্মহাউজে তদন্ত চালাতে শুরু করেছেন। কারণ এখানে অভিনেতা সতীশ দোলের পার্টির আয়োজনে বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন। তল্লাশি চালিয়ে পুলিশ সন্দেহজনক ওষুধও উদ্ধার করেছেন।
জানা গিয়েছে, দিল্লির এক শিল্পপতির ফার্ম হাউজে চলছিল এই হোলির পার্টি। পুলিশের পাখির চোখ এখন রয়েছে নিমন্ত্রিতদের তালিকায়। এই অনুষ্ঠানে এক শিল্পপতিও ছিলেন, যার নাম রয়েছে এক অপরাধীর তালিকায়। নাম বিকাশ মালু, তিনি ছিলেন অভিনেতা সতীশের বন্ধু। একটি ধর্ষণের মামলায় জড়িয়ে ছিল তার নাম। সূত্র মারফত জানা গিয়েছে, যে ফার্ম হাউজে পার্টি চলছিল ,সেটি বিকাল মালুরই। তিনি প্রায় সময়েই দুবাইতে থাকেন, দোল উৎসবের জন্য এখানে এসে ছিলেন।
উল্লেখ্য,হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। এই খারাপ খবরটি অভিনেতা অনুপম খের টুইট করে জানিয়েছেন।অনুপম খের জানান, ' আমি জানি মৃত্যু এই জীবনের সব থেকে এক অদ্বিতীয় সত্য, তবে আমি স্বপ্নেও ভাবিনি আমি আমার প্রিয় বন্ধুকে এমন কিছু লিখতে হবে। ৪৫ বছরের থেমে গেল বন্ধুত্ব। সতীশ তোমাকে ছাড়া জীবন আর আগের মতো হবে না। ওম শান্তি'।জানা গিয়েছে, দিল্লিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশ কৌশিকের। এই খবরটিতে শোকাহত অভিনেতার পরিবার থেকে ভক্তরা। অভিনেতা তাঁর স্ত্রী ও এক কন্যাকে রেখে গেছেন। হোলিতে দারুণ ভাবে মজা করেছিলেন তিনি, জুহুর জানকি কুঠিরে জাভেদ আখতার, আলি ফজল, রিচা চাড্ডা-সহ আরও অনেকের সঙ্গে মজা করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications