সুশান্তের পর মুম্বইতে আরও এক অভিনেতার মৃতদেহ উদ্ধার! চরম চাঞ্চল্য বলিউডে

সুশান্ত সিং রাজপুত মামলায় সবেমাত্র সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। তারইমধ্যে আরও এক অভিনেতার মৃত্যুর খবর এদিন সকালে উঠে এল। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সমীর শর্মা এদিন প্রয়াত হন। মনে করা হচ্ছে , প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন।

সুশান্তের পর মুম্বইতে আরও এক অভিনেতার মৃতদেহ উদ্ধার! চরম চাঞ্চল্য বলিউডে

৪৪ বছরের এই অভিনেতা মূলত ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয় ছিলেন। যে ধারাবাহিক এককালে সুশান্ত সিংয়ের কেরিয়ারেও বড় বিষয় ছিল। কারণ সুশান্তের বলিউডে পা রাখা শুরুই হয়েছিল ধারাবাহিক দিয়ে। এদিকে, আজ সমীর শর্মার বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যা দেখে 'অ্যাক্সিডেন্টাল ডেথ' এর রিপোর্ট দায়ের হয়েছে মুম্বই পুলিশের কাছে। উল্লেখ্য, ১৫ জুন ঝুলন্ত অবস্থাতেই সুশান্ত সিং রাজপুতকেও তাঁর বাড়ি থেকে উদ্ধার করে মুম্বই পুলিশ।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সমীর সম্ভবত ২ দিন আগে মারা গিয়েছেন। আর তাঁর দেহ দ২ দিন ধরে ঘরে বন্দি ছিল। এদিকে, আজ সকালে বাড়ির ওয়াচম্যান দেহ উদ্ধার করেন বলে খবর। সঙ্গে সঙ্গে সমীরের প্রতিবেশীদের তিনি খবর দেন। সুশান্তের মৃত্যুর পর এবার সমীরের মৃত্যু নিয়েও চরম রহস্য দানা বাঁধতে শুরু করে দিয়েছে ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+