এবছরে আইপিএল-এ উপস্থাপকের ভূমিকায় থাকছেন এই বাঙালি অভিনেতা
জানা গিয়েছে , এবছরের আইপিএল-এর বাংলা উপস্থাপনার দায়িত্বে থাকছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। গত ২২ মার্চ বিষয়টি চূড়ান্ত হয়েছে।
আর কয়েকদিনের আপেক্ষা , তারপরই শুরু হতে চলেছে এদেশের ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই আইপিএল নিয়ে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। মাঠ ও মাঠের বাইরের সমস্ত খবরই এখন শিরোনামে উঠে আসছে।

জানা গিয়েছে , এবছরের আইপিএল-এর বাংলা উপস্থাপনার দায়িত্বে থাকছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। গত ২২ মার্চ বিষয়টি চূড়ান্ত হয়েছে। সাহেব ভট্টাচার্য এই সুযোগ নিয়ে স্বভাবতই আপ্লুত। অনেক আন্তর্জাতিক তারকাকে কাছ থেকে দেখতে পাওয়ার এমন সুযোগ পেয়ে তিনি খুশি বলে জানান।
উল্লেখ্য, সাহেবের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন প্রয়াত সনিকা সিং চৌহান। একটা সময় সনিকার মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিলেন সাহেব। সনিকা বরাবরই আইপিএল-এর উপস্থাপক হতে চেয়েছেন। আজ সেই সুযোগ সাহেবের কাছে। বিষয়টি অত্যন্ত অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। আর এ নিয়ে সাহেব জানিয়েছেন, 'কোনও ঐশ্বরিক যোগাযোগের জন্যই এটা সম্ভব। ওঁর (সনিকার)শুভকামনা ছাড়া এটা আমারা পাওয়ার কথা নয়! সনিকাকেক কোথাও যেন স্পর্শ করতে পারছি! '












Click it and Unblock the Notifications