'জুহিকে প্রেমে বাঁধার জন্য কিছুই তো করতে পারিনি !'ডিভোর্সের পর আবেগঘন সচিন আরও যা বললেন
তাঁদের ডিভোর্স মিউচুয়াল ভাবেই হয়েছে। অবিনেতা সচিন স্রফ বলছেন, দু'জনের মতামত মেনেই সম্মানজনকভাবে এই ডিভোর্স সংগঠিত হয়েছে। তবে বিচ্ছেদের আগে বহুদিন ধরেই চলছিল সমস্যা।
তাঁদের ডিভোর্স মিউচুয়াল ভাবেই হয়েছে। অবিনেতা সচিন স্রফ বলছেন, দু'জনের মতামত মেনেই সম্মানজনকভাবে এই ডিভোর্স সংগঠিত হয়েছে। তবে বিচ্ছেদের আগে বহুদিন ধরেই চলছিল সমস্যা। আর বিচ্ছেদের পর আবেগঘন সচিন শ্রফ রীতিমত ভেঙে পড়েছেন।

গত বছরের ডিসেম্বর মাসে টেলিভিশন অভিনেতা সচিন ও জুহি পরমার ডিভোর্সের মামলা ফাইল করেন। এরপর এবছরের ৬ জুলাই, তা সম্পন্ন হয়। ডিভোর্সের পর থেকেই ভেঙে পড়েছেন সচিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, '...দুঃজনক এটাই , জুহি জনসমক্ষেই জানিয়েছেন যে তিনি আমার সঙ্গে কোনও দিনও প্রেমের সম্পর্কে ছিলেনই না। ' জুহির দাবি ছিল, আট বছরের এই বিবাহিত জীবনের সম্পর্কের গোটাটাই এক পাক্ষিক প্রেম। জুহির এমন বক্তব্যের প্রেক্ষিতে ভেঙে পড়েছেন সচিন। আবেঘন সচিন জানান ,'জুহিকে প্রেমে বাঁধতে আমি কিছুই করতে পারিনি।'
এদিকে, সচিনকে দ্বিতীয়বার নতুন করে বিবাহিত জীবন শুরু করার বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, এখনই তিনি এই বিষয়টি নিয়ে ভাবতে চান না। বাকি জীবনে তিনি ইচিবাচক ভাবনা নিয়ে এগোতে চান। অন্যদিকে, জুহি জানিয়েছেন বিয়ের সময় ভালোবাসার বিষয়ে খুব একটা ওয়াকিবহাল ছিলেন না তিনি। কিছু না বুঝেই কেবলমাত্র সচিনের প্রেমর তাগিদে তিনি বিয়ে করে ফেলেন। যে বিয়ে পরবর্তীকালে তাঁর দমবন্ধ কার পরিস্থিত বলে মনে হয়েছে।












Click it and Unblock the Notifications