রঞ্জিত মল্লিকের ভাইপো টলি-স্টার দেবজয়কে মারধর! অভিনেতার হেনস্থার ঘটনায় চাঞ্চল্য
রাতের কলকাতা ক্রমেই বিভীষিকা হয়ে উঠছে শহরবাসীর কাছে। কয়েকদিন আগে অভিনেতা জিতু কমল এমন অভিযোগ করেছিলেন।
রাতের কলকাতা ক্রমেই বিভীষিকা হয়ে উঠছে শহরবাসীর কাছে। কয়েকদিন আগে অভিনেতা জিতু কমল এমন অভিযোগ করেছিলেন। তিনিও রাতের কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হন। ঠিক যেভাবে মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থা হতে হয় কল্লোলিনী তিলোত্তমার রাস্তায়। এবার সেই একই ঘটনার শিকার টলিউডের আরও এক অভিনেতা তথা রঞ্জিত মল্লিকের ভাইপো দেবজয়কে।

রাতের কলকাতায় এক দেবজয়ের বান্ধবীকে হেনস্থা করছিল কয়েকজন দুষ্কৃতী। ঘটনার প্রতিবাদ করছিলেন দেবজয়। আর সেই কারণেই দেবজয়কে ঘিরে ধরে ওই দুষ্কৃতীরা। চলে বেধড়ক মারধর। যাদবপুরের বুকে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘচনার পর রাতেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন দেবরাজ।
জানা গিয়েছে, সল্টলেক থেকে ফেরার সময় দেবজয় ও তাঁর বান্ধবী গল্ফগ্রিনের কাছে একটি এটিএম এ টাকা তুলতে যান। সেখানেই ৩ -৪ জন দুষ্কৃতী তাঁদের হেনস্থা করতে থাকে। এরপর দেবজয় প্রতিবাদ করলে, তাঁকে বেধড়ক লাথি , ঘুষি মারা শুরু হয়। আহত দেবরাজের সাময়িক চিকিৎসার পর, তিনি ও তাঁর বান্ধবী যাদবপুর থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছেন।












Click it and Unblock the Notifications