অভিনেতা রমেন চৌধুরীর জীবনাবসান, টলিউড জুড়ে ফের শোকের ছায়া
প্রয়াত অভিনেতা রমেন চৌধুরী।
ফের বাংলা ফিল্ম জগতে ইন্দ্রপতন। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা রমেন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগে প্রয়াত হন তিনি।

শুধু ক্যানসার নয়, বহুদিন ধরেই রমেন চৌধুরী কিডনি সংক্রান্ত রোগেও ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন। চলছিল তাঁর চিকিৎসা। এরপর হাসপাতাল থেকে খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন বাংলা নাট্য মঞ্চ তথা সিনেমার এই জনপ্রিয় অভিনেতা। তবে দীর্ঘ অসুস্থতার পর ক্যানসারের বিরুদ্ধে লড়াইতেই শেষমশ হার মানলেন রমেন চৌধুরী।
টলিউডের একাধিক নামী পরিচালকের সঙ্গে অভিনয় করেন রমেন চৌধুরী,যাঁদের মধ্যে ছিলেন পরিচালক গৌতম ঘোষও। টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল থেকে টলিউডের একাধিক নামী ফিল্মে দেখা গিয়েছে রমেন চৌধুরীকে। তাঁর প্রয়াণে রীতিমত শোকস্তব্ধ টলিউড।












Click it and Unblock the Notifications