''পরাণ ভরা ভালোবাসা তোমায় সমর্পণ করিলাম'', বিলাসবহুল হোটেলে বিয়ে সারলেন রাজকুমার-পত্রলেখা
''পরাণ ভরা ভালোবাসা তোমায় সমর্পণ করিলাম'', চন্ডীগড়ের বিলাসবহুল হোটেলে বিয়ে সারলেন রাজকুমার-পত্রলেখা
দীর্ঘ ১১ বছরের সম্পর্ক। বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে থেকেই একে অপরকে ভালোবাসেন তাঁরা। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে নজর কেড়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা। অবশেষে আনুষ্ঠানিক ভাবে চার হাত এক হল দুজনের। পরাণ ভরা ভালোবাসা সমর্পণ করলেন পত্রলেখা। ট্র্যাডিশনাল লাল রঙের ওড়নায় একেবারে খোদাই করে দিলেন সে কথা। সাম্প্রতিককালে ভিন্নধারার অভিনয়ে বলিউডে নজর কেড়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম রাজকুমার রাও।
গত কয়েকদিন ধরেই এই সেলেব জুটির বিয়ে ঘিরে সরগরম ছিল বি-টাউন। ফ্যাশন ট্রেন্ড থেকে শুরু করে সমস্ত কিছুই সংবাদ শিরোনামে আসছিল আবার। অবশেষে চার হাত এক হল রাম কুমার রাও এবং বঙ্গ তনয়ার।

১১ বছরের সম্পর্ক
উত্তর-পূর্বের বাঙালি কন্যা পত্রলেখার সঙ্গে তাঁর ১১ বছরের সম্পর্ক। চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। বিয়ের পড়ে দুজনেই তাঁদের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন। আর তা মুহূর্তে ভাইরাল। শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে কমেন্ট সেকশন।

পত্রলেখা.. আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।'
দুজনেই তাঁদের সম্পর্কের পরিনতি পাওয়ার জন্যে আবেগঘন বার্তা দিয়েছেন। রাজকুমার লিখলেন, '১১ বছরের ভালোবাসা, রোম্যান্স, বন্ধুত্ব, মজা পেরিয়ে আমার জীবনের সবকিছুকে আমি আজ বিয়ে করলাম। আমার প্রাণের দোসর, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার পরিবার। আজ আমার কাছে তোমার স্বামী ডাকের থেকে বড় সুখ আর নেই। পত্রলেখা.. আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।'

চন্ডীগড়ের বিলাসবহুল হোটেলে বিয়ে
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, রাজকুমার এবং পত্রলেখা চন্ডীগড়ের একটি বিলাসবহুল হোটেলে বিয়ে সেরেছেন। এই হোটেল চন্ডীগড়ের সবথেকে অসাধারণ হোটেলগুলির মধ্যে একটি। এই রিসোর্ট জঙ্গলের মধ্যে ৮০০ একর এরিয়ার মধ্যে ছড়ানো রয়েছে। জানা যাচ্ছে, রাজকুমার রাও এবং পত্রলেখা দুজনের বিয়েতে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন।

কীভাবে প্রেম
একসঙ্গে থাকার পরও বিয়ে নিয়ে কোনওদিনই সেভাবে মাথা ঘামাননি এই তারকা। বরং কেরিয়ারকে সামনে রেখেই তাঁরা সব সিদ্ধান্ত নিয়েছেন। 'সিটিলাইট' শুটিংয়ের সময় থেকেই পত্রলেখা ও রাজকুমারের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর তা আরও বেশি গভীর হয় যখন তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন।

বলিউডে বিয়ের মরশুম
প্রসঙ্গত, বলিউডে যেন বিয়ের মরশুম চলছে। আগামী এক মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল ও আলিয়া ভাট-রণবীর কাপুর। ভিকি ও ক্যাটরিনা রাজস্থানে বিয়ে করতে চলেছেন। সেখানেও বিয়ের প্রস্তুতি তুঙ্গে। তবে এই বিয়ে হবে খুবই রাজকীয়ভাবে। অন্যদিকে আলিয়া ও রণবীরের বিয়ে নিয়েও চলছে জোর গুঞ্জন। যদিও কবে নাগাদ তাঁদের বিয়ে হতে চলেছে এ নিয়ে কিছু জানা যায়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications