ঋষির পর এবার প্রয়াত রাজীব কাপুর, শোকের ছায়া কাপুর পরিবারে
ঋষির পর এবার প্রয়াত রাজীব কাপুর, শোকের ছায়া কাপুর পরিবারে
আবার মৃত্যু কাপুর পরিবারে। প্রয়াত হলেন ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই রাজীব কাপুরের। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮।

বরিষ্ঠ এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁকে ইনলাখস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই রাজীব কাপুরের শরীরের অবস্থা ভালো ছিল না এবং কিছুমাস আগে হওয়া কাপুরদের গেট–টু–গেদারেও তিনি যোগ দেননি। ক্রিসমাস ও রাখী উৎসবেও কাপুরদের মধ্যাহ্নভোজে দেখা যায়নি রাজীব কাপুরকে। দেওরের মৃত্যুতে নীতু কাপুর শোক প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। রাজীব কাপুরের ছবি শেয়ার করে তিনি লেখেন, 'আরআইপি’। রনধীর কাপুর তাঁর ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'আমি আমার ছোট ভাই রাজীবকে হারিয়েছি। তিনি আর ইহজগতে নেই। চিকিৎসকরা তাঁদের সেরা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তাঁকে বাঁচাতে পারেননি। আমি হাসপাতালে রয়েছি তাঁর দেহ নেওয়ার অপেক্ষায়।’ প্রসঙ্গত, গত বছরই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঋষি কাপুরের।
রাম তেরি গঙ্গা ময়লি, মেরা সাথি এবং হাম তো চলে পরদেশ সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। রাজীব কাপুরের পরিচালনায় তৈরি হয়েছিল প্রেম গ্রন্থ এবং আ অব লউট চলে সিনেমা। রাজীব কাপুরের প্রযোজনায় ১৯৯১ সালে তৈরি হয় হেনা, যেখানে অভিনয় করেছিলেন ঋষি কাপুর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications