প্রিয়াঙ্কা সম্পর্কে মুখ খুলে একাধিক দাবি রাহুলের, উঠে এল বেশ কিছু তথ্য

ছেলে সহজকে নিয়ে অভিনেতা রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে ,তা গত কয়েকদিন ধরেই প্রকাশ্যে আসছে। অভিনেতার রাহুলকে নিয়ে ক্ষোভ উগড়ে একাধিক অভিযোগ করেন উঠে আসে শারীরিক ও ম

ছেলে সহজকে নিয়ে অভিনেতা রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে ,তা গত কয়েকদিন ধরেই প্রকাশ্যে আসছে। অভিনেতার রাহুলকে নিয়ে ক্ষোভ উগড়ে একাধিক অভিযোগ করেন প্রিয়াঙ্কা। উঠে আসে শারীরিক ও মানসিক অভিযোগের কথাও। প্রিয়াঙ্কার দাবি, ছেলে সহজের দায়িত্ব নিতে চাইছেন না রাহুল। আর সেই জন্যই মিউচুয়াল ডিভোর্সের রাস্তা থেকে সরে এসে, তিনি কনটেস্টের রাস্তায় হাঁটেন।

প্রিয়াঙ্কা সম্পর্কে মুখ খুলে একাধিক দাবি রাহুলের, উঠে এল বেশকিছু তথ্য

এদিকে, এই ঘটনার পর মুখ খুলেছেন রাহুলও। রাহুলের দাবি, তিনি সহজের দায়িত্ব নিয়েছেন । পাশাপাশি প্রিয়াঙ্কার ফ্ল্যাটের আয়োজন, টাকা দেওয়া থেকে শুরু করে সমস্তটা গুছিয়ে দিয়েছিলেন তিনি। রাহুল জানিয়েছেন তিনি আর প্রিয়াঙ্কা ডিভোর্স করেছেন ঠিকই, তবে তবে তাঁদের মধ্যে কোনও তিক্ততা ছিল না। কয়েকমাসে আগে থেকে তিনি প্রিয়াঙ্কার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেন। রাহুলের সরাসরি দাবি , প্রিয়াঙ্কা মিথ্যা বলছেন। রাহুল এও জানিয়েছেন যে, প্রিয়াঙ্কাকে তিনি এখনও টাকা দিয়ে চলেছেন। তিনি জানান, ছেলের ভবিষ্যতের জন্য তিনি টাকা দিতে রাজি, তবে সংসারের জন্য দিতে রাজি নন।

রাহুলের বিরুদ্ধে প্রিয়াঙ্কা যে অভিযোগ তুলেছিলেন শারীরিক নির্যাতনের তাও স্পষ্ট উড়িয়ে দিয়েছেন রাহুল। রাহুলের প্রশ্ন, এরকম কাজ যদি তিনি করেও থাকেন, তাহলে কেন বিচ্ছেদের পরও প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে বন্ধুত্ব রাখতেন? রাহুলের দাবি, তাঁকে বহু রকমভাবে মানসিকভাবে অত্যাচার করা হয়। শেষে ক্লান্ত হয়ে তিনি সহজের দায়িত্ব নিতে চান না বলে জানান প্রিয়াঙ্কাকে। আর সেই শেষ কথাকেই মিডিয়ায় তুলে ধরে বিতর্ক খারা করেন প্রিয়াঙ্কা। সহজ রাহুলকে দেখতে চেয়েছে বলেও দাবি করেছেন রাহুল। তবে এরপর প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হলে, বা অভিনয় করতে গেলে যদি অস্বস্তিও হয়,তা পেশাগতভাবে সামলে নেবেন বলে জানান রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+