বিয়ে করলেন পুজা–কুণাল, সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন সদ্য বিবাহিত দম্পতি
বিয়ে করলেন পুজা–কুণাল, সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন সদ্য বিবাহিত দম্পতি
এনগেজমেন্ট সারা অনেক আগেই হয়ে গিয়েছিল টেলিভিশন তথা টলিউড অভিনেত্রী পুজা ব্যানার্জির। শুধুমাত্র বিয়েটাই বাকি ছিল। গত ১৫ এপ্রিল এই লকডাউনের মধ্যেই মুম্বইতে বিয়ে সারলেন পুজা, পাত্র কুণাল বর্মা। যদিও করোনা ভাইরাস সংক্রমণের জন্য বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই লাভবার্ডস তাঁদের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন এবং সেই পুরো টাকাটাই তাঁরা দান করেছেন প্রয়োজনীয় ব্যক্তিদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য। তাঁদের এই উদার মনোভাব সোশ্যাল মিডিয়ায় মন জয় করেছে অনেকের।

কুণাল সম্প্রতি তাঁদের সদ্য বিয়ের মিষ্টি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে তাঁদের বিয়ের কথা ঘোষণা করে জানান। এই ছবিতে পুজাকে দেখা গিয়েছে সিঁথিতে সিঁদুর পরে রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে কুনাল ছবি পোস্ট করে ক্যাপশন দেন, 'ফার্স্ট ক্লিক বিয়ের শুভেচ্ছা আমাদের।’ টেলি অভিনেতা অর্জুন বিজলানি, মোহিত মালিক, সাহিল আনন্দ ও অনেকেই সদ্য বিবাহিত জুটিকে কমেন্টে বিয়ের অভিনন্দন জানিয়েছেন।
২০০৮ সালে স্টার প্লাসে 'তুঝ সঙ্গ প্রিত লগাই সাজনা’ ধারাবাহিকের সেটে একে–অপরের সঙ্গে পরিচিত হন পুজা–কুণাল। এরপরই তাঁরা সম্পর্কে জড়ান। একসময় পুজা ও কুণালের সম্পর্ক খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। যদিও তাঁরা সেটি অতিক্রম করে এখন বিয়ে করে সুখে আছেন।












Click it and Unblock the Notifications