'টনিক'-এর পোস্টার লঞ্চ, এবছর বাংলা সিনেমায় টি-২০ মেজাজে ব্যাটিং দেবের
'টনিক'-এর পোস্টার লঞ্চ, এবছর বাংলা সিনেমায় টি-২০ মেজাজে ব্যাটিং দেবের
নিজেকে প্রতি সিনেমাতেই ভাঙতে ভালোবাসেন। শুধু অভিনেতা হিসেবেই নয় প্রযোজক হিসেবে দর্শকদের নতুন গল্প উপহার দিয়ে ছক ভাঙায় খেলায় নেবেছেন দেব। এবার প্রযোজক ও অভিনেতা দেবের নতুন সিনেমা 'টনিক'-এর পোস্টার মুক্তি পেল।
Glimpse from Tonic Poster Launch Event at Nandan.#Tonic #PosterLaunchEvent pic.twitter.com/J1qSyWTWFg
— DEV Entertainment Ventures (@DEV_PvtLtd) February 16, 2020
|
গ্রীষ্মের ছুটিতে আসছে টনিক
এবছর গ্রীষ্মের ছুটিতে টনিক নিয়ে আসছেন দেব। সিনেমায় সহ প্রযোজক ও অভিনেতা হিসেবে দেবকে পাওয়া যাবে। যৌথ প্রযোজক হিসেবে থাকছেন বেঙ্গল টকিজের অতনু রায়চৌধুরি। ক্যামেরার ওপারে পরিচালনায় দায়িত্বে অভিজিৎ সেন। সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলী।
|
কেমন হল পোস্টার
পোস্টারে দেখা গিয়েছে অ্যাভেঞ্চার স্পোর্টস রিভার রাফটিং করছেন দেব ও পরাণ বন্দোপাধ্য়ায়। টুইটে এই পোস্টার পোস্ট করে দেব লিখেছেন এই গরমের ছুটিতে ৮ থেকে ৮০ সকলের ভালো থাকার টনিক আসছে ।
ছবিতে কলাকুশলী কারা
টনিকের পোস্টার লঞ্চ অনুষ্ঠানে দেব ও বেঙ্গল টকিজের অতনু রায়চৌধুরি সিনেমার অনান্য কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া এ সিনেমায় তনুশ্রী দত্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুজন মুখোপাধ্য়ায় থাকছেন। এই সিনেমা দিয়ে প্রায় দেড় বছর পার করে বড় পর্দায় ফিরতে চলেছেন কনীনিকা।
|
তিন সিনেমা নিয়ে টি-২০ মেজাজে ব্যাটিং দেবের
অন্যদিকে তিন সিনেমা নিয়ে টি-২০ মেজাজে ব্যাটিং করছেন অভিনেতা-প্রযোজক দেব। ভালবাসার দিন ১৪ ফেব্রুয়ারি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত 'কিশমিশ' ছবির পোস্টার ও অ্যানিমেশন ভিডিও প্রকাশ পেয়েছে।
এবছর পুজোর দেব ও -রুক্মিণী অভিনীত রোম্যান্টিক লাভ স্টোরি 'কিশমিশ' মুক্তি পাবে। ছবি পরিচালনায় রাহুল মুখার্জী। দেবের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অভিনব অ্যানিমেশন ভিডিও প্রকাশ করে সিনেমার ঘোষণা করা হয়েছে। টনিক-কিশমিশে প্রযোজক-অভিনেতার পাশাপাশি অন্য এক ছবিতে অভিনেতার ভূমিকায় দেব রয়েছেন।
|
বহু প্রতীক্ষিত গোলন্দাজ
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন ও ভারতীয় ফুটবলের সূচনার সময় নিয়ে তৈরি হচ্ছে গোলন্দাজ। ছবির প্রযোজনায় ভেঙ্কটেস ফিল্মস। পরিচালকায় ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে মূল আকর্ষণ দেব। ইতিমধ্য়েই এই চরিত্রে দেবের কাস্টিং ও লুক নিয়ে জোড় চর্চা হয়েছে। সিনেমাপ্রেমীদের মনে দেবের লুকস জায়গা করে নিতে পেরেছে।
২০২০ সালে দেবের তিনটি বড়া কাজ। কিশমিশ পুজোয় মুক্তি, তার আগে গরমের ছুটিতে টনিক। সেই সঙ্গে এবছর গোলন্দাজের শ্যুটিং। এছবির মুক্তির দিনক্ষণ অবশ্য জানা যায়নি। এই তিন সিনেমা নিয়ে এই মুহূর্তে দেব যে টি-২০ মেজাজে ব্য়াটিং করছেন বলাই চলে।












Click it and Unblock the Notifications