চিটফান্ড মামলায় প্রসেনজিৎও কি জড়িত ! টলিউডের মেগাস্টারকে তলব ইডি-র
রোজভ্যালি কাণ্ডে ইডির নজোরে এবার অভিনেতা প্রসেনজিৎ। আগামী 19 তারিখ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করলো ইডি। র
রোজভ্যালি কাণ্ডে ইডির নজরে এবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ১৯ তারিখ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডি-র তরফে। রোজভ্যালি কাণ্ডে কেন্দ্র করে অর্থিক লেনদেনের বিষয়ে তাকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই ইডি-র দফতরে প্রসেনজিৎকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। সেদিন দুপুর ১২ টায় প্রসেনজিৎকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে ক্রমেই ফাঁস আটোসাঁটো করতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই রোজভ্যালিকাণ্ডে জেরা করা হয়েছে মদন মিত্রকে। সোমবার তৃণমূলের এই দাপুটে নেতাকে নতুন করে জেরা করে ইডি। টানা ৪ ঘণ্টা ধরে আর্থিক লেনদেনের বিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে।
এর আগে রোজভ্যালির কর্ণধার ধৃত গৌতম কুণ্ডুকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আর সেখানে থেকেই তাঁদের কাছে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এমনটাই জানাচ্ছে সূত্র। সেই জেরাতেই গৌতম কুণ্ডু নাম নেন প্রসেনজিতের। সেই সূত্রেই প্রসেনজিৎকে তলব ইডি-র বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications