কেমন কাটল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভাইফোঁটার দিনটা, দেখুন ফটোগ্যালারি
গোটা টলিউড পাড়া জানে তিনিই 'ইন্ডাস্ট্রি'! আর এরকম একজন মহাতারকাকে ঘিরে যেকোনও উৎসব পালনই যে খবরে থাকবে তা বলাই বাহুল্য।
গোটা টলিউড পাড়া জানে তিনিই 'ইন্ডাস্ট্রি'! আর এরকম একজন মহাতারকাকে ঘিরে যেকোনও উৎসব পালনই যে খবরে থাকবে তা বলাই বাহুল্য। সেই মতো আজ ভাইফোঁটার দিনেও জমজমাট আড়ম্বর ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এই আয়োজনের বিশেষ কিছু মুহুর্তের ছবি দেখে নেওয়া যাক এক নজরে।

পল্লবীর ফোঁটা
প্রতিবছরের মতো এবছরও দাদা প্রসেনজিতের বাড়ি গিয়ে তাঁকে ফোঁটা দেন বোন পল্লবী। দাদার পছন্দের মিষ্টি নোনতা জাতীয় খাবার তাঁকে পাত সাজিয়ে পরিবেশন করেন পল্লবী।

ভাইফোঁটার উপহার
দাদার জন্য সানন্দে রেঁধে বেড়ে রীতিমত তরিবত করে সাজিয়ে খাবার পরিবেশন করেছেন প্রসেনজিতের বোন পল্লবী। উপহারের প্রশ্ন উঠতেই তিনি জানিয়েছেন একটি বিশেষ ধরনের 'ল্যাম্প' দাদাকে দিয়েছেন তিনি। পল্লবী জানিয়েছেন তাঁর দেওয়া এই উপহার খুব একটা বিশেষ দেখা যায় না এখানে। সে অর্থে নিঃসন্দেহে এই উপহার 'এক্সক্লুসিভ'।

ভাইফোঁটার খাওয়া দাওয়া
৫০ বছর বয়স পেরিয়ে গেলেও আজও যে কোনও কলেজ পড়ুয়ার চরিত্রে তাঁকে কাস্ট করতে পারেন পরিচালকরা। এতটাই ফিট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাড়তি মেদবিহীন শরীর বেশ ভালোভাবেই ধরে রেখেছেন তিনি। তাই ভাইফোঁটায় বহু রকমের মিষ্টির আয়োজন থাকলেও, সুজি বা সিঙ্গারার ওপরেই জোর দেন বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রির বুম্বা দা। এদিনের ভাত পাতে অবশ্যই মাংস কিম্বা কিমা চাইই এই অভিনেতার।

শর্মিলা সিং ফ্লোরার ভাইফোঁটা
বিউটিশিয়ান শর্মিলা সিং ফ্লোরা এদিন হাজির ছিলেন প্রসেনজিৎকে ভাইফোঁটা দিতে। পাত সাজিয়ে তিনিও প্রসেনজিৎকে আড়ম্বর সহকারে খাবার পরিবেশন করেন।

হাজির ছিলেন প্রসেনজিতের বোনেরা
এদিনের অনুষ্ঠানে প্রসেনজিতকে ফোঁটা দিতে তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন মেগাস্টারের অন্যান্য বোনেরাও। সকলেই নিজের মতো করে এদিন ফোঁটা দেন প্রসেনজিৎকে।












Click it and Unblock the Notifications