Biye Bibhrat: ছাদনাতলায় পরমব্রত! পাত্রী কে জানেন?

Biye Bibhrat Bengali Movie: টুকটুকে লাল বেনারসীতে হাজির কোনে। গায়ে গয়না, মাথায় টোপর, সঙ্গে হাজির বর বাবাজিও। কিন্তু একি! কাহানি মে মেগা টুইস্ট। কারণ একজন নন, ছাদনাতলায় উপস্থিত ২ জন বর!

তাঁরা আবার যে সে কেউ নন, খোদ আবির ( Abir Chatterjee) আর পরমব্রত ( Parambrata Chatterjee)। বাংলা সিনেমার ( Bengali Movie) দুই অভিনেতা। এক জন বুনো ওল তো অপর জন বাঘা তেঁতুল। শেষ পর্যন্ত কার গলায় মালা দেবেন কন্যা? সেই রহস্য ভেদ করতেই যত রাজ্যের বিভ্রাট!

ছাদনাতলায় পরমব্রত!

অনেকদিনের পরিকল্পনার পর বড় পর্দায় ( Bengali Movie) মুক্তি পেতে চলেছে বিয়ে বিভ্রাট (Biye Bibhrat) । বেশ কিছুদিন পর ফের বাংলা ছবির ছক ভাঙতে চলেছে এই রমকম।

স্টোরির (Biye Bibhrat) স্ক্রিপ্ট লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতা নিজেই জানিয়েছেন এমন চরিত্রে এর আগে তাকে কখনো দেখা যায়নি তাই নিজেই লিখে ফেললেন এই চরিত্র। আবির ও পরমব্রত অভিনীত এই ছবির পরিচালনা করেছেন রাজা চন্দ্র। এই ছবিতেই ফের বড় পর্দায় আসছেন লহমা।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। এই ছবিতে (Biye Bibhrat) লহমাকে দেখা যাবে মোহরের চরিত্রে অভিনয় করতে। ছবিটি প্রযোজনার দায়িত্ব সামলেছেন, শ্যাডো ফিল্মস, আরটি এন্টারটেইনমেন্ট এবং রোড শো ফিল্মস। পরমব্রত চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পে স্বস্তিকা দত্তকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

নতুন বাংলা সিনেমা বিয়ে বিভ্রাট

ছবির লঞ্চের অনুষ্ঠান লঞ্চের সঙ্গে এই দিন পরিচালকের জন্মদিনও পালন করলেন কলাকুশলীরা। উল্লেখ্য, বাইশে শ্রাবণ', 'শাজাহান রিজেন্সি', 'পুতুল নাচের ইতিকথা' -র পর আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই ছবিতে।

আগামী ১৪ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। আর এই ছবি নিয়েও ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি হয়েছিলেন সিনেমার অভিনেতারা। কি বলছেন তাঁরা? দেখুন সেই ভিডিও-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+