জোড়া হাতির দাঁত রাখার মামলায় আদালতে হাজিরার নির্দেশ দক্ষিণী অভিনেতা মোহনলালকে
জোরা হাতির দাঁত রাখার মামলায় আদালতে হাজিরার নির্দেশ দক্ষিণী অভিনেতা মোহনলালকে
বন্যপ্রাণী শিকার করা কিংবা কোনও বিরল প্রজাতির বন্য প্রাণীর দেহের অংশ বা চামড়া নিয়ে বাড়িতে সাজিয়ে রাখার প্রথা বহুদিন ধরেই ছিল। কিন্তু বন্যপ্রাণ সংরক্ষণ আইন পাশ হওয়ার পর এই প্রথাকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধুমাত্র তাই নয়, এই আইন লঙ্ঘন করে যদি কেউ বন্যপ্রাণের ক্ষতি করতে চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করা হয়।

কিন্তু এতসবকিছুর পরেও ভারতের একাধিক বিশিষ্ট ব্যক্তি বা তারকারা বার বার জড়িয়েছেন বন্যপ্রাণ সংরক্ষণ আইন না মানার বিতর্কে। সেই তালিকায় রয়েছেন বলিউডের ভাইজান সলমন খান, সোনালী বেন্দ্রে থেকে আরও অনেক তারকার নাম। আর সেই নামের তালিকাতেই রয়েছে দক্ষিণ ভারতের তারকা মোহনলালের নামও। একটি নয়, দুই জোড়া হাতির দাঁতের অবৈধ দখলের জন্য অভিনেতা মোহনলালকে তাঁর বিরুদ্ধে দায়ের করা বন্যপ্রাণী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ট্রায়াল কোর্ট তার বিরুদ্ধে প্রসিকিউশন কার্যক্রম প্রত্যাহারের রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আর জারফলে এবার সরাসরি বন্যপ্রাণ সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে। পেরুমবভুর ম্যাজিস্ট্রেট আদালত রাজ্য সরকারের করা অভিনেতা মোহনলালকে অবৈধভাবে হাতির দাঁত রাখার অনুমতি প্রত্যাহার করেছে। বিচারের মুখোমুখি হওয়া উচিত অভিনেতার সরাসরি এরকমটাই মন্তব্য আদালতের।
বন ও বন্যপ্রাণী আইনের অধীনে হাতির দাঁতের অবৈধ দখল একটি অপরাধ হিসেবেই গণ্য হয়। আর সেই কারণেই এই অনুমতি প্রত্যাহার করে দেওয়া হয়। অভিনেতা মোহনলালকে হাতির দাঁত রাখার অনুমতি দেওয়ার বিরুদ্ধে এলুরের বাসিন্দা এএ পল এবং রান্নির প্রাক্তন বন কর্মকর্তা জেমস ম্যাথিউর দায়ের করা পিটিশনের বিশদ যুক্তি শোনার পরে এই নির্দেশ দিয়েছে আদালত।
অপরদিকে কেরলের স্বরাষ্ট্র দফতর কালেক্টরের মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয় যে অভিনেতা মোহনলালের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে পেরুমবভুর মেকাপাল ফরেস্ট স্টেশনে নথিভুক্ত মামলার প্রথম অভিযুক্ত অভিনেতা মোহনলাল। বন ও বন্যপ্রাণী আইনের অধীনে হাতির দাঁতের অবৈধ দখল একটি অপরাধ হিসেবেই গণ্য হয় যা ন্যূনতম পাঁচ বছরের শাস্তিযোগ্য। মূলত জনস্বার্থের কথা মাথায় রেখেই অভিনেতাকে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে আদালত।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications