Manoj Bajpayee: বারবার হোঁচট, জুটত না খাবার! বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনিই
Manoj Bajpayee Struggle Story: ফিল্মি দুনিয়া-বলিউড মানেই একটা ঝা চকচকে ব্যাপার! কোটি কোটি টাকা! রঙিন জীবন। যা সবার নজর কাড়ে। কিন্তু সবার ভাগ্যে সেখানে (Manoj Bajpayee) পৌঁছানোর সুযোগ কিংবা সৌভাগ্য হয় না। কিন্তু এমন মানুষও আছেন বারাবার ধাক্কা খেয়েও পৌঁছেছেন বলিউডে। সাফল্যের সঙ্গে কাজ করছেন। এবং নিজের জায়গা পাকা করে নিয়েছেন।
আর সেই সমস্ত মানুষের তালিকায় প্রথমেই রয়েছে মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। তাঁর অভিনয়ই পরিচয়! তাঁর সাবলীন অভিনয়ই জীবনে সাফল্য এনে দিয়েছে। কিন্তু তা পাওয়াটা কি খুব একটা সহজ (Manoj Bajpayee Struggle Story) ছিল না। একেবারে কঠিন রাস্তা দিয়ে যেতে হয়েছে। আর সেই রাস্তা দিয়ে যেতেও বারবার হোঁচট খেতে হয়েছে, হতাশায় ভুগেছেন। কিন্তু হাল ছাড়েননি। বারবার উঠে দাড়িয়েছেন। আর তা সাফল্য এনে দিয়েছে মনোজ বাজপেয়ীর জীবনে।

পুরানো দিনের কথাগুলো ভোলেনননি অভিনেতা-
যদিও সাফল্যের শিখরে পৌছয়েও পুরানো দিনের কথাগুলো ভোলেনননি তিনি। একাধিক সাক্ষাৎকারে সেই কষ্টের জীবনের কথা তুলে ধরেছেন। সাফল্য পেতে কতটা কঠিন ছিল সেই প্রসঙ্গ তুলে ধরেছেন অভিনেতা। ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন ছিল। আর এক রাশ স্বপ্ন নিয়েই মুম্বইতে পৌঁছন মনোজ বাজপেয়ী। কিন্তু আর্থিক ভাবে মোটেই সচ্ছল ছিল না পরিস্থিতি। ব্যাপক ভাবে আর্থিক সঙ্কটের মধ্যে পড়তে হয় অভিনেতাকে। দিনের পর দিন খালি পেটেই শুতে হয় তাঁকে। বলিউডে সুযোগ পাওয়াটাও কঠিন ছিল। কারনে তাঁর কেউ চেনা ছিল না।
সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলছেন
এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলছেন, দিল্লিতে থিয়েটার করে টাকা রোজগার হত না! কিন্তু বন্ধুদের সাহায্য পাওয়া যেত। কিন্তু মুম্বই ছিল একেবারে আজব নগরী। সবাই ছুটছে। কে কাকে সাহায্য করবে। লড়াই একাই জিতে নিতে হবে। আর তাই দিন-রাত আরও পরিশ্রম শুরু করলেন অভিনেতা। কিন্তু খেতে তো হবে! আর সেজন্যেও পয়সাও ছিল না অভিনেতার কাছে। ব্যক্তিগত এবং কর্মজীবনে রীতিমত চ্যালেঞ্জ আসছিল। শুরুর চার-পাঁচ বছরের কথা মনে পড়লে আজও আবেগ প্রবণ হয়ে ওঠেন অভিনেতা।

পরিবারের বড় ছেলে বাজপেয়ী
মনোজ বাজপেয়ীত পরিবারের সবথেকে বড় ছেলে ছিলেন। সংবসারের বড় দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। মুম্বইতে কিছুতেই দাঁড়াতে পারছেন না। এই অবস্থায় সিনেমার সেটে কাজ খোঁজার কাজ শুরু করেন মনোজ বাজপেয়ী। একের পর এক প্রোডিউসর-ডিরেক্টরের অফিসে যাতায়াত শুরু করেন।
অবশেষে সাফল্য এল মনোজ বাজপেয়ীর জীবনে
কিন্তু সাফল্যের মুখ কিছুতেই দেখতে পারছিলেন না। তবে কথায় কষ্ট করলে সাফল্য আসবেই। আর তা এল রাল গোপাল ভর্মার হাত ধরে। দৌড় সিনেমাতে কাজের সুযোগ পেলেন। এরপর আর যদিও পিছনে তাকাতে হয়নি মনোজ বাজপেয়ীকে। একের পর এক সিনেমায় কাজ করেছে। আর তা অভিনয় মুগ্ধ করেছে সিনে প্রেমীদের।












Click it and Unblock the Notifications