এবার অন্যরূপে খরাজ মুখোপাধ্যায়! কণ্ঠের জাদুতে শ্রোতাদের মন জয় করবেন অভিনেতা
পর্দায় তাঁর অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক। বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতে কমেডি চরিত্রে বিশেষ অবদান রয়েছে তাঁর। কথা হচ্ছে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে নিয়ে। খরাজ মুখোপাধ্যায়ের অভিনয় বরাবরই দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়।
তাঁর গান শুনেও অভিভূত দর্শককূল এবং শ্রোতাবৃন্দ। এবার পডকাস্টে শোনা যাবে অভিনেতার কণ্ঠ। তিনি এই প্রথম কোনও অডিও স্টোরিতে কাজ করলেন।

সম্প্রতি 'গল্পগুচ্ছ' নামক একটি পডকাস্ট লঞ্চ হয়েছে। একটি অডিও সংস্থার হাত ধরে এল এই পডকাস্ট। এই অডিও স্টোরিটি শোনা যাবে ইউটিউব প্ল্যাটফর্মে। শ্রুতিনাট্যরূপে আসা 'গল্পগুচ্ছ'-এর প্রথমটি হলো 'নিশীথে'। এটা বেশ ভয়ের গল্প।
এর পর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই অন্য দুটি গল্প 'ইচ্ছাপূরণ' ও 'দালিয়া'। এর মধ্যে প্রথমটি মজার গল্প এবং 'দালিয়া' একটি নাটকীয় কাহিনী। ইউটিউবে এই গল্পগুলি পডকাস্ট রূপে পরিবেশন করবে ওই অডিও সংস্থা।
প্রতিটি গল্পেরই প্রধান সূত্রধর খরাজ মুখোপাধ্যায়। এ ছাড়া অভিনয়ে রয়েছেন তন্ময়, জ্যাক, শ্যামলী, আরাত্রিকা প্রমুখরা। আবহ ও সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস। গল্পগুলির শ্রুতিনাট্যরূপ দিয়েছেন সৌমিত দেব।












Click it and Unblock the Notifications