ফের করোনা আক্রান্ত অভিনেতা কার্তিক আরিয়ান, চিন্তিত ভক্তরা

ফের করোনা আক্রান্ত অভিনেতা কার্তিক আরিয়ান, চিন্তিত ভক্তরা

ফের করোনা আক্রান্ত অভিনেতা কার্তিক আরিয়ান। আজ, শনিবার ইনস্টাগ্রামে করোনা আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন তিনি। আইসোলেশনে রয়েছেন তিনি।

আগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা

আগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা

তবে, এটা প্রথমবার নয়, আগেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। হাতজোর করা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। সেখানে ক্যাপশানে তিনি লিখেছেন, সব কুছ ইতনা পজিটিভ চল রাহা থা। কোভিড সে রাহা নেহি গায়া। ( সব কিছুই পজেটিভ চলছিল, তাই করোনা আর থাকতে পারল না)। এই খবরে অভিনেতার ভক্তরা খুব চিন্তিত হয়ে পরেছেন। সকলেই অভিনেতার দ্রুত সুস্থ হওয়ার কামনা করেছেন।

বেশ চিন্তিত অনুগামীরা

বেশ চিন্তিত অনুগামীরা

বলিউড সিনেমা ভুল ভুলাইয়া ২ বক্সঅফিসে চুটিয়ে ব্যবসা করছে। এর মাঝেই অভিনেতা কার্তিক আরিয়ানের করোনা রিপোট পেতেই সমস্ত অনুগামী বেশ চিন্তিত হয়ে পড়েছে। অনেকেই কমেন্ট করতে দেখা গিয়েছে অভিনেতার পোস্টে। সকলে তাঁর দ্রুত সুস্থ হওয়ার কামনা করছেন। অনেকেই গেট ওয়েল সুন বার্তা দিচ্ছেন অভিনেতাকে। আবার এক ভক্ত লিখেছেন আমাদের মতো করোনা ওনার ফ্যান হয়ে গিয়েছে। সিনেমাটি সফল করার জন্য আমি অনুগামীদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।

প্রচারে ব্যস্ত ছিলেন

অভিনেতা গত কয়েক সপ্তাহ ধরে ভুল ভুলাইয়া ২ প্রচারে ব্যস্ত ছিলেন। দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছবির প্রচার সেরেছেন তিনি। কার্তিক, কিয়ারা ছাড়াও ছবিতে তাব্বু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ অভিনেতাকে দেখা গেছে। যা নিয়ে বেশ খুশী সকলে।

উল্লেখ্য, নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছিলেন ছবি। তাতে দেখা যাচ্ছে, ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে হলুদ ট্যাক্সির মাথায় চড়েছেন তিনি। কলকাতায় এসে এখানকার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজে যান নায়ক। কলকাতার গৌরব হলুদ ট্যাক্সির মাথায় চড়ে চলে ছবি তোলাও। কথা বলেন ভক্তদের সঙ্গেও। অভিনেতার পোস্টে অনেকেই কমেন্ট করতেও দেখা গিয়েছে। তবে, তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে সকলেই চিন্তিত। সকলেই অভিনেতার আরোগ্য কামনা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+