ছেলের সঙ্গে দেখা করার জন্য এবার স্ত্রীয়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কাঞ্চন মল্লিক

ছেলের সঙ্গে দেখা করার জন্য এবার স্ত্রীয়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কাঞ্চন মল্লিক

সাময়িক থিতিয়ে থাকলেও ফের একবার সামনে এল অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলা। আর এবার ছেলের জন্য সরাসরি আদালতের দ্বারস্থ হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। আর এই ঘটনা সামনে আসতে ফের বিতর্ক শুরু হয়েছে বাংলা টেলিপাড়ায়। আরও একবার উঠে আসছে কাঞ্চন মল্লিকের গুজবি বান্ধবী শ্রীময়ী চট্টরাজের প্রসঙ্গ থেকে কাঞ্চন ও পিংকির একাধিক ব্যক্তিগত প্রসঙ্গও।

ছেলের সঙ্গে দেখা করার জন্য এবার স্ত্রীয়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কাঞ্চন মল্লিক

এই মুহূর্তে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের। এবং এই মামলা বেশ দীর্ঘদিন ধরেই চলছে। তবে নিজে খুব একটা আদালতে যান না অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। তবে এইদিন বিধানসভায় যাওয়ার পথে কাঞ্চন সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের মামলা চললেও তিনি আদালতে যান না। তাঁর উকিলই তাঁর হয়ে প্রয়োজনীয় সব কথা বলেন। কিন্তু অনেকদিন হয়ে গেল তিনি তাঁর ছেলেকে দেখতে পান না। আর তাতেই কাঞ্চনের অভিমত, ছেলেকে দেখার সম্পূর্ণ অধিকার রয়েছে তাঁর।

ছেলের সঙ্গে নাকি তাঁকে দেখাই করতে দেন না তাঁর স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তুলেই এবার সটান আদালতের কড়া নাড়িয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। সেই সঙ্গে অভিনেতা কাঞ্চন মল্লিক মামলা দায়ের করলেন তাঁর স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পিংকির নামে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন কাঞ্চন। তিনি এও জানিয়েছেন যে আগামী ২৮ শে জুন এই মামলার শুনানি রয়েছে। তবে কাঞ্চন ও পিংকির সম্পর্কের এই টানাপড়েন ফের একবার চর্চার শিরোনামে উঠে এসেছে।

তবে এই গোটা বিষয় নিয়ে সাফাই দিতে শোনা গিয়েছে কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়কে। নিজের অবস্থান এখানে স্পষ্ট করে পিংকি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ছেলেকে কাঞ্চনের সাথে দেখা করতে দিচ্ছেন না, এই ধারণা সম্পূর্ণ ভুল। ছেলেকে কাঞ্চনের সঙ্গে তিনি দেখা করতে দেন না এই কথা কখনওই ঠিক নয় বলেই দাবি পিংকির। অবশ্য এরথেকে বেশি কিছু কোনও মন্তব্য করতে চাননি তিনি।

এর আগে অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অপর এক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। সন্তানের প্রতি বাবার ভূমিকা পালন করেননি কাঞ্চন, বলে অভিযোগ জানিয়েছিলেন তাঁর স্ত্রী। তারই উত্তরে পাল্টা কাঞ্চনের অভিযোগ ছিল এক মাসও ঠিক মত সংসার করেননি পিংকি। এদিকে পিংকি বলেন শান্তির জন্যই বিচ্ছেদ চান তিনি। অপরদিকে ছেলের সঙ্গে দেখা করা নিয়ে আদালত থেকেই সুবিচার পাবেন বলেই আশা কাঞ্চনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+