কলকাতায় টলিউডের নামী অভিনেতাকে খুনের হুমকি! রাতের শহরে হেনস্থাকাণ্ড নিয়ে সরব জিতু

প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, বক্সার সুমন কুমারীরর পর এবার অভিনেতা জিতু কমল। রাতের কলকাতা যে কতটা বিপদ সঙ্কুল হয়ে উঠছে , তা ফের উঠে এলো আরও এক সেলেবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ঘিরে।

প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, বক্সার সুমন কুমারীরর পর এবার অভিনেতা জিতু কমল। রাতের কলকাতা যে কতটা বিপদ সঙ্কুল হয়ে উঠছে , তা ফের উঠে এলো আরও এক সেলেবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ঘিরে। পুলিশের তরফে একাধিক ব্যবস্থা নেওয়ার পরও, ফের উঠে এলো রাতের কলকাতায় হেনস্থার এক ছবি।

'মেরে ফেলতে পারতেন ..!'

অভিনেতা এদিন জানান, রাতের কলকাতায় শ্যুটি সেরে তিনি ফিরছিলেন। আর সেই সময় পাটুলি থেকে একটু এগিয়ে যেতেই একটি গাড়ি আচমকা এসে তাঁর গাড়িকে ধাক্কা মেরে এগিয়ে যায়। কার্যত জিতুর গাড়িতে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করে ওই গাড়িটি। আর বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলেই জিতুকে নিশানায় রেখে তেড়ে আসেন অপর গাড়ির লোকসজন। জিতু নিজের ফেসুবক লাইভে জানান, ঘটনার তীব্রতা একটাই ছিল যে 'আমাকে মেরেও ফেলতে পারতেন..।'

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ!

জিতু দাবি করেন, পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে তিনি লালবাজারে ১০০ ডায়াল করে ফোন করলেও, পুলিশিরে তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর তাঁর গাড়ির কী হাল হয়েছিল, আর কী ঘটনা ঘটেছে স, তা কলকাতা পুলিশের ফেসবুক পেজে জানান জিতু কমল।

জিতুর অভিযোগ

জিতুর অভিযোগ

জিতু অভিযুক্ত চালকের প্রোফাইলও পোস্ট করেন নিজের ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে। এরপরই তিনি প্রশ্ন তোলেন, কলকাতার রাস্তায় এভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এখনও বন্ধ না হলে, সাধারণ মানুষ , পথচারি বা সাইকেল আরোহীরা কোনও গুরুতর পরিস্থিতির শিকার হলে তাঁদের নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই কেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+