হিরণ-ময় 'মেহর আলি', মুক্তি পেল ছবির ট্রেলর

'লে হালুয়া লে','জামাই ৪২০' এর মতো ছবিতে হিরণকে মনে আছে ? এখন সেই এইট প্যাকের হিরণ আর নেই। বরং দশ কিলো মেদ ঝড়িয়ে তিনি এখন 'মেহর আলি'।

'লে হালুয়া লে', 'জামাই ৪২০' এর মতো ছবিতে হিরণকে মনে আছে ? এখন সেই এইট প্যাকের হিরণ আর নেই। বরং দশ কিলো মেদ ঝড়িয়ে তিনি এখন 'মেহর আলি'।

ভাবছেন কে এই মেহর আলি? মেহর আলি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। পুলিশ তাঁকে খুঁজছে। আর এই মেহর আলিই হচ্ছেন হিরণ। রহস্য না বাড়িয়ে বলে রাখা ভালো অরিন্দম দে পরিচালিত ছবি 'মেহর আলি'তে মেহর আলি নামের এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন হিরণ। প্রসঙ্গত ,'কিটস'-এর লেখা 'ওড টু নাইট অ্যাঙ্গেল' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবি 'মেহর আলি'।

হিরণ-ময় 'মেহর আলি', মুক্তি পেল ছবির ট্রেলর

এই ছবির জন্য গত ছ মাস ধরে জিমে না গিয়ে, ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন হিরণ। ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও হিরণের। পাশপাশি এই সিনেমায় নাকি গানও গেয়েছেন হিরণ। এতদিন ‌যে ধরনের লুকে দর্শক তাঁকে দেখতে অভ্যস্ত, হিরণের এই লুক তার থেকে একেবারেই আলাদা। নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন এই সিনেমার জন্য। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলর ।

এই ছবিতে কাজ করার আগে নিজেকে বহু কসরত করে তৈরি করেছেন হিরণ। ছবির চরিত্র ফুটিয়ে তুলতে বহু মানসিক হাসপাতালে ঘুরে সেখানকার মানুষদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন তিনি, এমনটাই জানিয়েছেন হিরণ। সব মিলিয়ে এখন মেহর আলির ট্রেলার নিয়ে উৎসাহিত হিরণ। হিরণ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার, শতরূপা পাইন, ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+