অক্ষয় কুমারের পর এবার বলিউডের এই হিরো আক্রান্ত হলেন করোনায়
বলিউডের এই হিরো আক্রান্ত হলেন করোনায়
মহারাষ্ট্র তথা মুম্বই ও সর্বোপরি বলিউড আক্রান্ত করোনা ভাইরাসে। প্রতিদিন একের পর এক অভিনেতা–অভিনেত্রী এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন। এবার কোভিড–১৯–এ আক্রান্ত হলেন ৮০–৯০ দশকের সুপার হিরো গোবিন্দা।

তিনি জানিয়েছেন তাঁর উপসর্গ সামান্য। আপাতত তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে। প্রয়োজনমতো সুরক্ষা ও চিকিৎসকদের পরামর্শে চলছেন তিনি। রবিবার সকালেই গোবিন্দার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন অভিনেতা। তবে পরিবারের অন্য সকলে করোনা নেগেটিভ। কয়েক সপ্তাহ আগেই সুনীতা (গোবিন্দার স্ত্রী) করোনা থেকে মুক্ত হয়েছেন। গোবিন্দা আরও জানান, 'বাড়িতে থেকেই আপতত আমার চিকিৎসা চলবে। সকলকে অনুরোধ দয়া করে প্রয়োজনীয় নিয়মবিধি মেনে চলুন ও সুরক্ষিত থাকুন।’
রবিবার সকালেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন বলিউডের আর এক অভিনেতা অক্ষয় কুমার। এছাড়াও আমির খান, আর মাধবন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ফতিমা সানা সহ বলিউডের একাধিক জন এই মারণ ভাইরাসে আক্রান্ত। গত বছরও অমিতাভ বচ্চন সহ তাঁর পুরো পরিবার করোনায় আক্রান্ত হন। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ওয়েভ সম্প্রতি আছড়ে পড়েছে ভারতে। দেশের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিই সবেচেয়ে বেশি বিপদজ্জনক।












Click it and Unblock the Notifications