Exclusive: ৩৬টি বসন্ত কাটিয়ে ৩৭-এ পা গৌরব চট্টোপাধ্যায়ের, কী ভাবে বিশেষ দিনটি সেলিব্রেট করলেন মহানায়ক-পৌত্র

Exclusive: ৩৬টি বসন্ত কাটিয়ে ৩৭-এ পা গৌরব চট্টোপাধ্যায়ের, কী ভাবে বিশেষ দিনটি সেলিব্রেট করলেন মহানায়ক-পৌত্র

বুধবার, অর্থাৎ ১৫ জুন একটা বছর বয়স বেড়ে গেল অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের। জীবনের ৩৬টি বসন্ত কাটিয়ে আজ তিনি পা দিলেন ৩৭-এ। অভিনেতার বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাত্রি থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন।

Exclusive: ৩৬টি বসন্ত কাটিয়ে ৩৭-এ পা গৌরব চট্টোপাধ্যায়ের, কী ভাবে বিশেষ দিনটি সেলিব্রেট করলেন মহানায়ক-পৌত্র

জন্মদিনের বিকেলে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে এই প্রতিবেদক ফোনের অপরপ্রান্তে ধরে ইন্ডাস্ট্রির বলিষ্ঠ অভিনেতাকে। গৌরব জানান, মঙ্গলবার রাত্রি থেকেই চলছে সেলিব্রেশন। তাঁর স্ত্রী দেবলীনা কুমার মঙ্গলবার রাত্রি থেকেই সমস্ত কিছুর আয়োজন করে রেখেছেন। অভিনেতার কথায়, "গতকাল রাত থেকেই সেলিব্রেশন শুরু হয়েছে, এখনও তা চলছে, খুবই ভাল কাটছে।"

মঙ্গলবার রাত্রে স্বামীর জন্মদিন উপলক্ষে বন্ধু-বান্ধব, পরিবারে সদস্য নিয়েই একটি পার্টির আয়োজন করেন মহানয়ক উত্তম কুমারের নাতবৌ। এই প্রসঙ্গে গৌরব বলেন, "কাল রাত্রে পরিবারের সকলকে নিয়ে একটা পার্টি থ্রো করে ছিল বৌ। বন্ধু-বান্ধব, ভাই-বোনেরা সবাই মিলে বেশ মজা হয়। আজকে দুপুর বেলা আমাদের বাঙালিদের নিয়ম রীতি মেনে পাঁচ রকম ভাজা, তিন রকম মাছ, এ ছাড়াও বিভিন্ন পদ রান্না হয়, সবাই মিলে এক সঙ্গে খাওয়া-দাওয়া হল।" রাত্রে স্ত্রীর সঙ্গে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা রয়েছে মহানায়ক উত্তম কুমারের পৌত্রের।

ছোট বেলায় কাটানো জন্মদিনের অভিজ্ঞতা প্রসঙ্গেও মুখ খুলেছেন গৌরব চট্টোপাধ্যায়। স্মৃতির পাতা উল্টে তিনি বলেন, "ছোট বেলায় জন্মদিনের সময়টা বেশির ভাগটাই আমি বোর্ডিং স্কুলে থাকতাম। তবে যখন বাড়িতে থাকতাম, সেই সময়ে এক সঙ্গে সকলের সঙ্গে আনন্দ হতো বাকি আলাদা ভাবে বিশেষ কোনও সেলিব্রেশন হতো না। তবে, দুপুরে আমরা সবাই এক সঙ্গে খেতে বসতাম, বন্ধু-বান্ধব। ভাই-বোনেরা একত্রিত হয়ে একটা আলাদাই আনন্দ হতো।"

এ দিন শ্যুটিং-এর কোনও কাজ রাখেননি গৌরব চট্টোপাধ্যায়। ছোট একটা ডাবিং-এর কাজ ছিল, সেটা শেষ করে সারা দিনটাই পরিবারের সঙ্গে তিনি কাটিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+