আর সোশ্যাল মিডিয়া নয়, নাগরিকত্ব বিলের প্রতিবাদে এবার রাস্তায় নামছেন ফারহান আখতার
আর সোশ্যাল মিডিয়া নয়, নাগরিকত্ব বিলের প্রতিবাদে এবার রাস্তায় নামছেন ফারহান আখতার
নাগরিকত্ব বিলের প্রতিবাদে এবার রাস্তায় আন্দোলনে নামতে চলেছেন বলিউড অভিনেতা ফারহান আখতার। তিনি জানিয়েছেন আর সোশ্যাল মিডিয়া বিপ্লব করে কিছু হবে না এবং রাস্তায় নামতে হবে। ১৯ ডিসেম্বর মুম্বইয়ের ক্রান্তি ময়দানের প্রতিবাদ সভায় তিনি যোগ দেবেন বলে টুইটারে ঘোষণা করেছেন।

এনআরসি আর নাগরিকত্ব বিল দুয়ের প্রতিবাদেই সরব হয়েছেন তিনি। যদিও ফারহাবন একা নন এর আগে পরিচালক মহেশ ভাটও নাগরিকত্ব আইনের প্রতিবােদ সরব হয়েছেন। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিসি নির্যাতনের ঘটনার তিনদিন পরে ফারহানের এই রাস্তায় নেমে প্রতিবাদে যোগ দেওয়ার বার্তা।
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর পুলিিস নির্যাতনের প্রতিবাদে সামিল হয়েছেন একাধিক বলিউড তারকা। তারমধ্যে ফারহান আখতারের বাবা জাভেদ আখতার, পরিণীতি চোপড়া, সিদ্ধার্থ মনহোত্রা, অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজও রয়েছেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে মুখে কুলুপ এঁটেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহরুখ খান।












Click it and Unblock the Notifications