করোনা আক্রান্ত বলিউড অভিনেতা ফারদিন খান, নিজেই জানালেন সে কথা
করোনা আক্রান্ত হলেন অভিনেতা ফারদিন খান
ইতিমধ্যে বলিউড থেকে টলিউডের অনেক নায়িক -নায়িকারা করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা ফারদিন খান। বুধবার টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।

টুইটে তিনি লেখেন, 'আমি করোনা পজেটিভ। কিন্তু আমি উপসর্গহীন। যারা কোভিড থেকে সুস্থ হয়েছেন তাঁদের শুভেচ্ছা জানাই। যদি নিজদের মনে কখন করোনা নিয়ে কোনও সন্দেহ হয় তাহলে তাড়াতাড়ি কোভিড পরীক্ষা করুন। শিশুদের এই ভাইরাস খুব তাড়াতাড়ি আক্রমণ করছে। তবে, খুব সাধারণ ওষুধ দেওয়া হচ্ছে। সবাই বাড়িতে সাবধানে থাকুন।'
ফারদিনকে শেষবার 'তড়প’-এর প্রিমিয়ারে দেখা গিয়েছিল। যদিও অভিনেতা সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন।
ফারদিন খান হিন্দি চলচ্চিত্র 'প্রেম আগান’ দিয়ে আত্মপ্রকাশ করেছেন। তারপর তিনি জঙ্গল , লাভ কে লিয়ে কুছ ভি কারেগা , নো এন্ট্রি , হেই বেবী তে অভিনয় করেছেন। ২০০৫ সালে নাতাশা মাধভানিকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন। অভিনেতা কিশোর নামিত কাপুর অভিনয় ইনস্টিটিউট থেকে অভিনয় শিখেছিলেন।
বি টাউনের একাধিক তারকাই করোনা আক্রান্ত। নতুন বছর পড়তেই আরও আধিপত্য বিস্তার করছে করোনা ভাইরাস। মুম্বাইয়ে কোভিড আক্রান্তের সংখ্যা যেন হুহু করে বাড়ছে। অভিনেতা ফারদিন খানের দ্রুত সুস্থতার জন্য আরোগ্য কামনা করছেন ভক্তরা। যদিও বলিউড থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন অভিনেতা ফারদিন খান।
কিছুদিন আগেই কোভিড মুক্ত হয়েছেন সুজান খান। বিশাল দাদলানি, হৃতিক রোশন সহ বলিউডের অনেক তারকাই করোনা আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, টলিউডেরও অনেকেই কোভিড আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছে বুম্বাদা মানে প্রসেনজিত চট্টোপাধ্যায়। তারপর তার বোন পল্লবীও। শ্রীলেখা মিত্র, ইমন চক্রবর্তী, বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায় তাছাড়া আরও অনেকেই। আবার অনেকেই কোভিড মুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও করোনা আক্রান্ত হওয়ার পরই সবাই হোম আইসোলেশনেই ছিলেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications