Dilip Kumar Bungalow: আকাশ ছোঁবে অভিনেতা দিলীপ কুমারের বাংলো! দাম শুনলে ঘুম উড়ে যাবেই
Dilip Kumar Bungalow Redevelopment: মুম্বইয়ের অভিজাত এলাকাগুলির মধ্যে একটি বান্দ্রা! বিশেষ করে সেখানের টনি পালি হিল এলাকায় বলি তারকাদের একের পর এক বিলাসবহুল বাড়ি রয়েছে। আর সেই তালিকায় ছিলেন দিলীপ কুমারও। ২,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে অভিনেতার বাংলো।
কয়েক দশক ধরে এই বাংলো ছিল দিলীপ কুমারের ( Bollywood superstar Dilip Kumar)। আর এখানে থেকেই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু ২০০৬ সাল থেকেই দিলীপ কুমার এবং তাঁর স্ত্রী সায়রা বানু এই প্রোপার্টিকে নতুন করে সাজাতে চাইছেন।

বিলাসবহুল বাড়ি তৈরি হচ্ছে
সম্প্রতি থানে'র আশার গ্রুপ ( Ashar Group) বাংলোটির পুনর্নির্মাণ শুরু করেছে। ১০-১১ তলা জুড়ে বিলাসবহুল বাড়ি ( Actor Dilip Kumar Bungalow Redevelopment) তৈরি হচ্ছে। যেখানে থাকবে দিলীপ কুমারকে নিয়ে বিশেষ সংগ্রহশালা। কিন্তু এই ঐতিহাসিক বাংলোকে ঘিরে থাকা চাঞ্চল্যকর এই তথ্যগুলি কি আপনি জানেন? জানলে চমকে যাবেন। আর সেটিই আলোচনা হল এই প্রতিবেদনে।
মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটারি অথোরিটি'র ওয়েবসাইটে পাওয়া তথ্য বলছে, দিলীপ কুমার ১৯৫৩ সালের সেপ্টেম্বর মাসে এই বাংলোটি কেনেন। আব্দুল লতিফ বলে একজনের কাছ থেকে কেনেন। শোনা যায়, ১৯৬৬ সালে সায়রা বানুকে বিয়ে করার পরেই দিলীপ কুমার এই জায়গা ছেড়ে দেন। এবং সায়রা বানুর বাড়িতেই থাকতে শুরু করেন। কিন্তু অভিনেতার দুই ভাই এই বাংলোতেই থাকতে শুরু করেন।
নাম দেওয়া হয়েছে ' দ্য ল্যাজেন্ড'
দিলীপ কুমারের নতুন বাংলোটি নতুন করে তৈরি করা হচ্ছে। গোটা প্ল্যনের নাম দেওয়া হয়েছে ' দ্য ল্যাজেন্ড'। ১.৭৫ লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত বিলাসবহুল সম্পত্তির মধ্যে ডুপ্লেক্স ইউনিট সহ চার এবং পাঁচ BHK বিলাসবহুল বাড়ি থাকবে।
আশার গ্রুপের চেয়ারম্যান অজয় আশার জানিয়েছেন, সুন্দর ভাবে তৈরি হচ্ছে বিলাসবহুল বাড়ি। একটি টাওয়ারে দিলীপ কুমারের বিশেষ সংগ্রহশালা তৈরি হবে। ২,০০০ বর্গ ফুট এলাকাজুড়ে তৈরি হবে ওই সংগ্রহশালা। আগামী এক বছরের মধ্যে গোটা এলাকাকে সাজিয়ে তোলা হবে।

১৫ টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করার পরিকল্পনা
জানা গিয়েছে, দিলীপ কুমার ২০০৬ সালে দুটি ডেভালোপার্সের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। কিন্তু নানারকম ঝামেলার কারনে সমস্ত এগ্রিমেন্ট বাতিল হয়ে যায়। মার্চ ২০১৬ সালে দিলীপ কুমার আশার গ্রুপের সহায়ক সংস্থার সঙ্গে একটি চুক্তি করেন। জুয়ারা এই মুহূর্তে কাজ করছে। ৩,২০০ থেকে ৭,০০০ বর্গফুট আয়তনের প্রায় ১৫টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি হবে বলে জানিয়েছে সংস্থা। যার দাম ১.৩ থেকে ১.৫ লাখ টাকা প্রতি বর্গফুট রয়েছে।












Click it and Unblock the Notifications